বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।
এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’
জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে