আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি সমর্থকদের জন্য যতটা ‘বিশেষ’ ছিল, তার চেয়ে একটু বেশি ছিল এনজো ফার্নান্দেজের কাছে। গতকাল এই মিডফিল্ডারের দারুণ এক গোল আনন্দে ভাসিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। এই গোল আর্জেন্টিনার হয়ে এনজোর ক্যারিয়ারে প্রথম গোল, তা-ও আবার দলের বিশেষ মুহূর্তে বিশ্বকাপের মতো মঞ্চে। তবু এটি খুব বিশেষ কিছু ছিল না ২১ বছর বয়সী এনজোর কাছে।
খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসিকে আদর্শ হিসেবে নিজের মধ্যে লালন করেন এনজো। আর্জেন্টিনার জার্সিতে পাঁচ ম্যাচ খেলে শুরুর একাদশে জায়াগা হয়নি একবারও। কিন্তু গতকাল ৫৭ মিনিটে গুইদো রদ্রিগেসের বদলি নেমে মেক্সিকোর রক্ষণকে দিশেহারা করে তুলেছিলেন বেনফিকা মিডফিল্ডার।
৮৭ মিনিটে নিজের আইডল লিওনেল মেসির পাস থেকেই দুর্দান্ত এক গোল করেছেন এনজো। গোলের পর মেসিই সবার আগে জড়িয়ে ধরেন এই সেন্টার মিডফিল্ডারকে। ম্যাচ শেষে মেসির সঙ্গে এই ‘আলিঙ্গনকেই’ বিশেষ মুহূর্ত বললেন এনজো, ‘লিওনেল মেসির সঙ্গে এই আলিঙ্গন প্রথম এবং বিশেষ। বিশ্বকাপে আমার অন্যতম আইডল লিওকে আলিঙ্গন করা খুবই বিশেষ। আমি খুবই রোমাঞ্চিত। এ জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাঁর পাসেই আমি একটি গোল করেছি।’
এনজো আগেই জানিয়েছেন, ছোট থেকেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলা এবং গোল করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এখন বাস্তব। লো সেলসো চোটে ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মধ্যমাঠ নিয়ে ভুগেছিল আর্জেন্টিনা। এবার হয়তো কোচ লিওনেল স্কালোনিকে সেই জায়াগায় এনজোকে দিয়েই পূরণের চিন্তা করতে হবে।
তবে এনজো ফার্নান্দেজের নৈপুণ্যে বিস্মিত হননি লিওনেল মেসি। অধিনায়ক জানতেন তাঁর সেনার প্রতিভা সম্পর্কে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বললেন, ‘এনজোকে (ফার্নান্দেজ) দেখে আমি বিস্মিত নই, আমি তাকে চিনি এবং আমি তাকে প্রতিদিন প্রশিক্ষণে দেখি। সে এটার যোগ্য, কারণ সে একজন দর্শনীয় খেলোয়াড়।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০০১ সালের ১৭ জানুয়ারি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের প্রাশাসনিক অঞ্চল সান মার্টিনে জন্মগ্রহণ করেন এনজো ফার্নান্দেজ। গত গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে