Ajker Patrika

মেসির পর যে রেকর্ডে ‘দ্বিতীয়’ ফার্নান্দেজ 

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮: ৪৭
মেসির পর যে রেকর্ডে ‘দ্বিতীয়’ ফার্নান্দেজ 

লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজে গতকাল লুসাইলে উদ্ধার হয়েছে আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা। এই ম্যাচে গোল করে মেসির পর বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন গোলদাতা হলেন ফার্নান্দেজ।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন। ম্যাচের ৮৮ মিনিটে কার্লোস তেভেজের পাস থেকে আলতো শটে লক্ষ্য ভেদ করেছিলেন মেসি। মেসির তখন বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। ১৬ বছর পর কাতারে আরেক বিশ্বকাপে রেকর্ড গড়লেন ফার্নান্দেজ। গতকাল লুসাইলে মেক্সিকোর বিপক্ষে ফার্নান্দেজ ৫৭ মিনিটের সময় নেমেছিলেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে।

৮৭ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে ফার্নান্দেজকে বল বাড়ান মেসি। বক্সের একটু ভেতর থেকে বাঁকানো এক শটে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে বোকা বানিয়ে গোলটি করেন ফার্নান্দেজ। ২১ বছর ৩১৩ দিন বয়সে গোল করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। 

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। ১৬৭ ম্যাচে করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।  আর ফার্নান্দেজ ৫ ম্যাচে করেছেন ১ গোল। বিশ্বকাপ দিয়েই গোলের খাতা খুললেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত