
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে