
গোলও করেছেন তিনি; আবার লাল কার্ডও দেখেছেন। আজ সকালে যাঁরা যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে ফোলারিন বালোগানের কথা বলা হচ্ছে। সান ফ্রান্সিসকোতে আজ বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটল ১০ জনের যুক্তরাষ্ট্র।
তিন দেশ নিয়ে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই সহ-আয়োজক মেক্সিকো, কানাডা আগেই উঠে গেছে শেষ ষোলোতে। আজ বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্রও হেঁটেছে মেক্সিকো-কানাডার পথেই। সান ফ্রান্সিসকোতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠল যুক্তরাষ্ট্র।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বসনিয়ার সামনে। দলটির ফরোয়ার্ড এডিন জেকো তাঁর সতীর্থ এরমেদিন দেমিরোভিচকে পাস দিয়েছেন। দেমিরোভিচ যুক্তরাষ্ট্রের রক্ষণদুর্গ ভেদ করে এগিয়ে গেলেও স্বাগতিক গোলরক্ষক ম্যাট ফ্রেস তা প্রতিহত করেছেন। কর্নার পেয়েও বসনিয়া তা কাজে লাগাতে পারেনি।
৩১ মিনিটে গোলও পেয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাকেনির পাস ধরে বালোগান বোকা বানিয়েছিলেন বসনিয়া গোলরক্ষক নিকোলা ভাসিল্ইকে। কিন্তু বল জালে জড়ালেও অফসাইড জটিলতায় গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হয়েও তাতে দমে যাননি বালোগান। ৪৫ মিনিটে বসনিয়ার ফুটবলারদের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ঢুকে যান প্রতিপক্ষের রক্ষণদুর্গে। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন।
প্রথমার্ধের শেষ ভাগে এসে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তা বসনিয়ার গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা। এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের দুঃসংবাদ পেতে বেশি সময় লাগেনি। ৬৪ মিনিটে বসনিয়ার এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তাঁর গোড়ালিতে পাড়া দেন বালোগান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই-বাছাই করার পর যুক্তরাষ্ট্র ফরোয়ার্ডকে দেখানো হয় লাল কার্ড।

লিওনেল মেসিকে চেনেন না, এমন লোকের সংখ্যা গণনা করেই বলে দেওয়া যায়। একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। জাদুকরী পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে। অথচ আর্জেন্টাইন এই মহাতারকাকেও যেতে হয় তল্লাশির মধ্য দিয়ে।
৮ মিনিট আগে
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। বেলজিয়াম-সেনেগাল শেষ বত্রিশের ম্যাচটা তাহলে গড়াত পেনাল্টি শুটআউটেও। কিন্তু সিয়াটলে শেষ মুহূর্তে বদলে গেল সবকিছু। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি তিলেমান্স। অথচ এই পেনাল্টি নিয়ে যেখানে এত বিতর্ক, তা নিয়ে সেনেগালের কোচ, ফুটবলার কেউই কোনো মন্তব্য কর
১ ঘণ্টা আগে
ফুটবলের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য, রোমাঞ্চকর ও অবর্ণনীয় এক ম্যাচ রচিত হলো সিয়াটলে। নকআউট পর্বের ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে সেনেগালকে ৩-২ গোলে হারাল বেলজিয়াম। রেড ডেভিলদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক ইউরি তিলেমানস, যাঁর জোড়া গোল ভেঙে দেয় সেনেগালের...
৫ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের সেই সোনালি দিনগুলোর কথা মনে আছে? যখন সাদা জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ উঁচিয়ে ধরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লুকা মদরিচ। সময়ের নিয়মে দুজনেই এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে, কিন্তু নিজ নিজ দেশের ফুটবলে এখনো তাঁরা কতটা অপরিহার্য, টরন্টোর ম্যাচের আগে ফুটবল...
৬ ঘণ্টা আগে