ইভেস বিসুমা শাস্তি পেতে যাচ্ছেন, এমন আশঙ্কা তৈরি হয় আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। লাফিং গ্যাসের ভিডিও ছেড়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন টটেনহামের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বিসুমা খেলতে পারবেন না ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে টটেনহামের প্রথম ম্যাচ। টটেনহাম কোচ অ্যাঙ্গি পোস্তেসোগলু গতকাল এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেছেন। পোস্তেসোগলু বলেন, ‘সে সোমবারের ম্যাচে থাকছে না। সোমবারের ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছি।
লাফিং গ্যাসের ভিডিও ছাড়ায় শাস্তিটা বিসুমার পাওনা ছিল বলে মনে করেন পোস্তেসোগলু। টটেনহাম কোচ বলেন, ‘তার অবশ্যই দায়িত্ব রয়েছে। ক্লাব, সতীর্থ, সমর্থক ও ক্লাবের সঙ্গে জড়িত সবার প্রতি তার দায়িত্ব রয়েছে। এখানে সে তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। শাস্তি তার পাওনা ছিল।’
কিং পাওয়ার স্টেডিয়ামে সোমবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে নামবে টটেনহাম। এক ম্যাচের নিষেধাজ্ঞা বিসুমাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা পোস্তেসোগলুর। টটেনহাম কোচ বলেন, ‘এছাড়া বিস, আমি ও দলের মধ্যে বিশ্বাসের কিছু ব্যাপার রয়েছে। এই ব্যাপারে এখন থেকে কাজ করতে হবে বিশ্বাস ফিরে পেতে। এক ম্যাচের জন্য করার কিছু নেই। সে হয়তো এক ম্যাচ নিষিদ্ধ তবে ব্যাপারটা তাকে বুঝতে হবে। দরজা খোলা আছে এবং আশা করি সে চলার পথে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’
সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহের শনিবার একটি ভিডিও পোস্ট করেন বিসুমা। সেই ভিডিওতে দেখা যায়, বেলুনের মাধ্যমে লাফিং গ্যাস টানছেন টটেনহামের ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে মজা করে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা নিষিদ্ধ। এমনটা কেউ করলে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। নাইট্রাস অক্সাইডেরই আরেক নাম লাফিং গ্যাস। বিসুমা পরবর্তীতে তাঁর
২০২২ সালে ব্রাইটন থেকে টটেনহামে আসেন বিসুমা। টটেনহামের জার্সিতে এ পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে টটেনহামের প্রথম একাদশের হয়ে মাঠে নামতে পেরেছেন ২৬ ম্যাচে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে