
নারী এশিয়ান কাপ ফুটবল আজ শুরু হলেও ইরানের অভিযান শুরু হবে আগামীকাল। দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাওয়া ইরান খেলতে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মাঠে নামার আগমুহূর্তে এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ।
অস্ট্রেলিয়ায় যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইরানের মেয়েরা, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শনিবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। মারা গেছেন দেশটির আরও কয়েক শতাধিক মানুষ। হতাহত হয়েছেন হাজারেরও ওপরে। আজ সংবাদ সম্মেলনে ইরানের অধিনায়ক জাহরা ঘানবারির কাছে প্রশ্ন এসেছে খামেনিকে নিয়ে। এই প্রসঙ্গে ঘানবারি কোনো মন্তব্য করতে রাজি হননি। দ্বিতীয়বারের মতো নারী এশিয়ান কাপে খেলতে আসা ইরানের লক্ষ্য বিশ্বকাপে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে তুমুল যুদ্ধে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরান। মধ্যপ্রাচ্যে কী হচ্ছে, পুরো বিশ্বের নজর এখন সেদিকে। এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে বলেছে,‘এই চ্যালেঞ্জিং সময়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এএফসির সর্বোচ্চ অগ্রাধিকার হলো সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ভক্ত-সমর্থকদের সুরক্ষা দেওয়া। তাই ইরানের নারী জাতীয় ফুটবল দল এবং গোল্ডকোস্টে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ এবং নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা পূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করছি।’
এবারের নারী এশিয়ান কাপে ইরান দারুণ খেলবে বলে আশা কোচ মারজিয়াহ জাফারির। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামার আগে ইরানের কোচ মারজিয়াহ জাফারি বলেন, ‘ইরানের লিগ শেষে আমরা ভালো প্রশিক্ষণ ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়ায় আসার আগে ফলপ্রসূ কয়েকটি সেশন করেছি। আমি আশা করি আগামীকাল আপনাদের একটি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’
এই টুর্নামেন্টটি ইরানি অনেক খেলোয়াড়ের জন্য সর্বকালের সবচেয়ে বড় অভিজ্ঞতা হবে। সর্বশেষ ২০২২ সালের আসরে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সেবার চীন ও চাইনিজ তাইপের কাছে যথাক্রমে ৭-০ ও ৫-০ গোলে হেরেছিল। ওই আসরে বড় হারের সম্মুখীন হলেও ইরানে নারীদের কঠোর সীমাবদ্ধতার দেয়াল কিছুটা হলেও ভেঙেছিলেন তারা।
অস্ট্রেলিয়ায় এবার ইরানি ফুটবল দলটা বেশ ভালোই বলতে হয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে আছে তারা। গত বছরের অক্টোবরে ট্রাই ন্যাশনস টুর্নামেন্টে ভারত ও নেপালকে হারায় ইরান। এবার তাই ভালো কিছুর আশা করছেন জাফারি, ‘২০২২ সালে ভারতে যাওয়া দলটি অভিজ্ঞতার ঘাটতি ছিল। এবার আরও অভিজ্ঞতা নিয়ে এসেছি। তবে আমরা এখনো এই টুর্নামেন্টে ভালো কিছু করে ইরানি নারীদের সম্ভাবনা দেখাতে চাই।’
এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ খেলায় শক্তিধর জর্ডানকে হারিয়ে মূল প্রতিযোগিতায় নাম লেখায় ইরান। ৪ খেলায় দুই দলের পয়েন্ট ছিল সমান ৯ করে। তবে হেড টু হেড লড়াইয়ে জর্ডানকে হারানোয় টিকিট পায় ইরানের মেয়েরা। দলটির অধিনায়ক জাহরা ঘানবারি বলেন, ‘আমি বিশ্বাস করি দুর্দান্ত একটি দল নিয়ে আমরা টুর্নামেন্টে এসেছি। সত্যিই আমরা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে চাই।’
এশিয়ান কাপের ‘এ’ গ্রুপে পড়েছে ইরান। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন। আগামীকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার পর ৫ মার্চ ইরান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ৮ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় ইরান মাঠে নামবে ফিলিপাইনের বিপক্ষে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে