
এবারের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের আগে ২৪ ঘণ্টাও বাকি নেই। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় সৌদি আরবের আল হিলালের বিপক্ষে খেলতে নামবে রিয়াল। এমন সময়ে বড্ড বেকায়দায় পড়েছে রিয়াল মাদ্রিদ।
দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে রিয়াল। স্প্যানিশ গণমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে জানা গেছে, জ্বরের কারণে গতকাল অনুশীলনে থাকতে পারেননি এমবাপ্পে। পাম বিচ গার্ডেনসে হয়েছে রিয়ালের এই অনুশীলন। এখন আল হিলালের বিপক্ষে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এমবাপ্পের জ্বরে ভোগার বিষয়টি রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন ইএসপিএনকে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এমবাপ্পের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রিয়াল। কোচ জাবি আলোনসোর কথাতেও বোঝা গেছে তেমন কিছু। সাংবাদিকদের রিয়াল কোচ
বলেছেন, ‘কিলিয়ান সকালে ভালো অনুভব করলেও সেটা যথেষ্ট ছিল না। দেখা যাক সে কেমন অনুভব করে। আগামীকাল (আজ) এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচটাই রিয়ালের কোচ হিসেবে আলোনসোর প্রথম ম্যাচ। এই ম্যাচ নিয়েই রিয়ালের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। আন্টনিও রুডিগার, ডেভিড আলাবা, এদের মিলিতাও, ফার্লান্দ মেন্দি—এই ডিফেন্ডারদের যুক্তরাষ্ট্রে নেওয়া হলেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ, গত মৌসুমে তাঁরা অনেকবার চোটে পড়েছেন। এদুয়ার্দো কামাভিঙ্গা, এনড্রিকের মতো ফুটবলাররাও চোটে পড়েছেন বহুবার।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর রিয়াল মাদ্রিদে আসেন এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচে করেছেন ৪৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যেখানে ৩১ গোল করে সদ্য শেষ হওয়া মৌসুমের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। মজার বিষয় হলো, এবারই তিনি প্রথমবার খেলতে যাচ্ছেন ক্লাব বিশ্বকাপে। এখন দেখা যাক, আল হিলালের বিপক্ষে আজ রাতে ফরাসি ফরোয়ার্ড মাঠে নামতে পারেন কিনা।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। ‘এইচ’ গ্রুপে রিয়াল, আল হিলালের সঙ্গে আছে মেক্সিকোর পাচুয়া ও অস্ট্রিয়ার আরবি সালজবুর্গ। রিয়ালের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ পাচুয়া ও সালজবুর্গ। রিয়াল-পাচুয়া, রিয়ার-সালজবুর্গ ম্যাচ দুটি হবে ২২ ও ২৭ জুন।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৪ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৬ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৭ ঘণ্টা আগে