ইউরোর ফাইনালে টাইব্রেকে গোল মিস করেছিলেন মার্কাস রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকোয়া সাকা। ইতালির বিপক্ষে ফাইনালে হারের পর এই তিন ফুটবলারকে কাঠগড়ায় তুলেছিলেন ইংলিশ সমর্থকেরা। বর্ণবাদেরও স্বীকার হয়েছেন এই তিন ফুটবলার। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
রাশফোর্ড, সানচো ও সাকা বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ইংলিশ ফুটবলাররা। প্রতিবাদ জানিয়েছেন ইংল্যান্ডের বাইরের ফুটবল তারকারাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কঠোর সমালোচনা করে উগ্র সেই সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বর্ণবাদী ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশের চিফ কনস্টেবল মার্ক রবার্টসের মতে, এটা চূড়ান্ত রকমের ‘জঘন্য কাজ’! তিনি বলেছেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদের তদন্তে অগ্রগতিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে।’
ব্রিটিশ ফুটবল পুলিশিং ইউনিটের দেওয়া তথ্যমতে, বর্ণবাদী আচরণের সঙ্গে সংশ্লিষ্ট এমন উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবেদন নিয়ে কাজ করছে তারা। মার্ক রবার্টস বলেছেন, ‘যদি আমরা নিশ্চিত করতে পারি আপনি এই অপরাধের পেছনে আছেন, আমরা আপনাকে খুঁজে বের করব। এবং আপনার এই লজ্জাজনক কাজের অপরাধে আপনাকে গুরুতর শাস্তির মুখোমুখি করা হবে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে