
ক্রিশ্চিয়ান পুলিসিচের মতো তারকা ফরোয়ার্ড দলে নেই, ম্যাচের আগে অস্বস্তি থাকাটাই ছিল স্বাভাবিক। তবে সিয়াটলের লুমেন ফিল্ডে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা মাঠে নামলেন ভিন্ন এক রূপ নিয়ে। অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে নাচিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ২-০ গোলের জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশ রাউন্ড নিশ্চিত করল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে অস্ট্রেলিয়াকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। ১১ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়, তবে সেটি আসে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের মারাত্মক এক ভুলে। মার্কিন উইঙ্গারের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন এই সকারু ডিফেন্ডার। শুরুর এই ধাক্কা পুরো প্রথমার্ধে আর কাটিয়ে উঠতে পারেনি টনি পপোভিকের দল। প্রথমার্ধে যেখানে যুক্তরাষ্ট্রের পাসের নিখুঁত হার ছিল ৮৮ শতাংশ (২৫৯টি সফল পাস), সেখানে অস্ট্রেলিয়ার ফুটবলাররা মাত্র ৭৮টি সফল পাস দিতে সক্ষম হন।
এক গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি যুক্তরাষ্ট্র। বিরতির ঠিক আগ মুহূর্তে, ৪৩ মিনিটে লুমেন ফিল্ডের গ্যালারিকে উল্লাসে মাতান অ্যালেক্স ফ্রিম্যান। সার্জিনো ডেস্টের ২২ গজ দূর থেকে নেওয়া জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে ড্রপ খেলে সেখানে বাজপাখির মতো ঝাঁপিয়ে হেডে বল জালে জড়ান ফ্রিম্যান। শুরুতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও দীর্ঘ ভিএআর পরীক্ষার পর রেফারি গোলের সিদ্ধান্ত দেন। নিখুঁত টাইমিংয়ে রান নেওয়ার পুরস্কার পান ফ্রিম্যান, আর যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিক একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। বার্জেস, তোরে ও ভেলুপিল্লাইকে উঠিয়ে মাঠে নামানো হয় কনর মেটকাফ, জেসন গেরিয়া এবং তরুণ তুর্কি নেস্তোরি ইরানকুন্দাকে।
নতুন কৌশলে দ্বিতীয়ার্ধের শুরুতে অস্ট্রেলিয়ার খেলায় কিছুটা গতি ফিরলেও তা মার্কিন রক্ষণভাগ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষভাগে অস্ট্রেলিয়া ফিজিক্যাল ফুটবল খেলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও পচেত্তিনোর রক্ষণের সামনে সব চেষ্টা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি নকআউট পর্বের টিকিটও কেটে ফেলল তারা।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে গত বৃহস্পতিবার রাতে কাতারকে ৬-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক ২৬ বছর বয়সী স্ট্রাইকার জোনাথন ডেভিড। ম্যাচটিতে চোখধাঁধানো এক হ্যাটট্রিকে তিনি শুধু দলকে বড় জয়ই এনে দেননি, নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।
৩৮ মিনিট আগে
শুক্রবার ভোরে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠল ফোনে। সকাল ১০টার দিকে আকস্মিক বন্যা হওয়ার আগাম সতর্কবার্তা পাঠিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময়ে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। অথচ গত পরশু বৃহস্পতিবার আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে যেতেই টের পাওয়া যাচ্ছিল গরমের কী ঝাঁজ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকমুখর পরিবেশে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়ে স্বাগতিকেরা পেল আরেক দুঃসংবাদ।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপে খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা। তবে সেই প্রশংসার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে জাপানি পুরুষদের ঘরের কাজেও সমান দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে