
হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে আবাহনী লিমিটেড। ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও হারল ব্রাদার্স ইউনিয়নের কাছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়েও ছিল আবাহনী। তবে একের পর এক সুযোগ নষ্ট করা মাশুল দিতে হয়। ম্যাচের ২৭ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক লং-রেঞ্জ শটে গোল করেন মনির আলম। সেই এক গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ব্রাদার্স।
এই গোলের পর যেন ছন্দ হারায় আবাহনী। টুর্নামেন্টের শুরুতে ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নামলেও এদিন আবারও হতাশ হতে হয় আকাশি-নীলদের। লিগে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটির জন্য এই হার চাপ আরও বাড়াল।
দ্বিতীয়ার্ধে সুলাইমান দিয়াবাতে, আল আমিন ও মোহাম্মদ ইব্রাহিম সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠলেও ব্রাদার্সের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। এর আগে তারা রহমানগঞ্জ এমএফএসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।
দুটি ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
দিনের অপর ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি খেলার কারণে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আবাহনী।

নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন রাফিনিয়া। চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনাতেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চান ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর।
২৩ মিনিট আগে
হেডের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় এসে জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২৭২ রানে।
১ ঘণ্টা আগে
নাইকির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন পথচলা শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। নতুন প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি ফুটবলের জন্য পণ্য উন্নয়নেও সরাসরি কাজ করবেন তিনি।
১ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কাছে বর্ণবাদ নতুন কোনো অভিজ্ঞতা নয়। ফুটবলে দ্রুতই তারকাখ্যাতি পাওয়া এই স্প্যানিশ ফুটবলার জানিয়েছেন, জীবনে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেকেই নিজেদের মন্তব্য কিংবা আচরণ যে বর্ণবাদী, তা বুঝতেই পারেন না।
২ ঘণ্টা আগে