
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। হাজার মাইল দূরে থাকা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। যার ছোঁয়া লেগেছে মেয়েদের ফুটবল নৈপুণ্য ও অর্জনের জন্য বিখ্যাত কলসিন্দুর গ্রামেও। ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্টে’ বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্থানীয় ফুটবলারদের নিয়ে গতকাল কলসিন্দুরে হয়েছে অদম্য নারী ফুটবল টুর্নামেন্ট। আয়োজিত এই টুর্নামেন্টে কলসিন্দুরের ফুটবলাররা প্রতিনিধিত্ব করেছে ফুটবলের তিন পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি। সঙ্গে ছিল ফুটবলপ্রেমী বাংলাদেশও। ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লাল-সবুজ জার্সির স্ট্রাইকার হাসিনা, মিডফিল্ডার পিংকির ঝলক মিলিয়ে গেছে নীল-সাদা জার্সির সাথী, জিম, রিতিকাদের পুরোমাঠ জুড়ে খেলার স্কিলের কাছে।
কলসিন্দুরের স্থানীয় একাডেমি নারী ফুটবলে উপহার দিয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। যাঁরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে এনে দিচ্ছেন গৌরবময় অর্জন। জাতীয় দলে খেলা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিমদের মতো খেলোয়াড় উঠে এসেছেন কলসিন্দুর থেকে। গতকাল গোয়ায় নারী সাফ ফাইনালে অবশ্য হেরে গেছে বাংলাদেশ। ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাংলাদেশের।
কলসিন্দুরে গতকাল ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্টের’ ফাইনালে দর্শকদের অংশগ্রহণ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ ফুটবলকে কেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়, তা আরও একবার বোঝা গেল এই টুর্নামেন্টে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। নিউ জার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।
সংবাদ বিজ্ঞপ্তি

নেইমার বরাবরই বেশ ফ্যাশন সচেতন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও নতুনত্ব দেখা গেল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চেহারায়। নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে ব্রাজিলের এই তারকাকে। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট।
১ ঘণ্টা আগে
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। যদিও সেই ধ্রুপদী ফাইনালে তাঁর দল ফ্রান্স হেরে গিয়েছিল। এবার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু দিদিয়ের দেশমের ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি তাঁর।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষেই ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম। তবে তাঁর বিদায়ের বিষয়টি দলের জন্য কোনো চাপ বা বিভ্রান্তির কারণ হবে না বলেই জানিয়েছেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। বরং বিশ্বকাপে দারুণ কিছু করে দেশমের দীর্ঘ ও সফল দায়িত্বকালকে স্মরণীয় করে রাখতে চায় ফরাসিরা।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা এক রকম নিশ্চিতই ছিল। কিন্তু বয়স ও ফিটনেস নিয়ে কিছুটা সংশয় জেগেছিল আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে নিয়ে। খেলবেন কি খেলবেন না, তা নিয়ে আলোচনা চলছিল অনেক বেশি। প্রাণভোমরা মেসিকে নিয়ে অনিশ্চয়তার কারণে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন স্কালোনি। কিন্তু মেসির এক বার্তাই আশ্বস্
৩ ঘণ্টা আগে