এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন।
মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২১ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে