চ্যাম্পিয়নস লিগে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচ হেরে চেলসি কোচ টমাস টুখেল জানিয়েছেন, দলের ব্যর্থতার সমাধান একসঙ্গে খুঁজতে হবে। ক্লাবটি নিশ্চয়ই উত্তরণের পথ খুঁজে নেবে। কিন্তু তিনি থাকছেন না সমাধানের নেতৃত্বে। আজ এক বিবৃতি দিয়ে তাঁকে বরখাস্ত করেছে চেলসি কর্তৃপক্ষ।
চেলসি তাদের বিবৃতিতে বলেছে, ‘টমাস ও তাঁর সহকর্মীদের দলে অবদান রাখার জন্য ক্লাবটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানা যাচ্ছে। চেলসির ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কেননা তাঁর সময় দল চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে। তবে নতুন মালিকানায় ক্লাবটি ১০০ দিনে পৌঁছেছে। ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পর্ষদ কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। নতুন মালিকরা বিশ্বাস করেন যে তাঁকে বরখাস্ত করার এটাই সঠিক সময়।’
ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা একদমই ভালো হয়নি চেলসির। দলটির প্রথম পাঁচ ম্যাচের ২ জয়ের বিপরীতে ছিল সমান ২ হার। আর অন্য ম্যাচটি হয়েছিল ড্র। দলটির চ্যাম্পিয়নস লিগও শুরু হয়েছে হতাশায়। গতকাল দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় দলের আস্থা হারিয়েছেন টুখেল। যার ফল হিসেবে আজ কোচের পদ হারালেন তিনি। অথচ এবারে দলবদলে সর্বোচ্চ অর্থ খরচ করেছে চেলসি। কিন্তু খেলায় এর কোনো ছাপই ছিল না।
চেলসির হয়ে কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচটি যে এভাবে স্মরণীয় হয়ে থাকবে এমনটা ঘুণাক্ষরেও হয়তো ভাবেননি টুখেল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
১০ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
১১ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১১ ঘণ্টা আগে