
এক সময় মনেই হয়েছিল, গোলশূন্য ড্র হতে যাচ্ছে লেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ। কারণ ৮০ মিনিট পর্যন্তও গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। কিন্তু এরপরই একবার নয়, দুবার জালে বল পাঠালেন আর্সেনালের মিকেল মেরিনো। ৮১ ও ৮৭ মিনিটে তাঁর জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
চোটের মিছিলের কারণে আক্রমণভাগ অনেকটাই দুর্বল গানারদের। বুকায়ো সাকার পর মাঠের বাইরে ছিটকে গেছেন কাই হাভার্টজও। তাই গোল পেতে আর্সেনালকে যে সংগ্রাম করতে হবে, তা অনুমিতই ছিল। শেষে ত্রাতা হয়ে এলেন মিকেল মেরিনো। সেন্টার ফরোয়ার্ড হিসেবে এর আগে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না তাঁর। সেই তিনি কি না করলেন জোড়া গোল। ৮১ মিনিটে ইথা নুয়ানেরির ক্রস হেডে জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৬ মিনিট পর লিয়ান্দ্রো ত্রসার্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। জয়ের পর তিনি বলেন, ‘কোচ আমাকে বললেন যে, আমাকে স্ট্রাইকার হিসেবে খেলতে হবে, আমি যেন নিজের সেরাটা দিই। ক্যারিয়ারে প্রথমবার আমি এই জায়গায় খেললাম। আজকের ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম এমনটা হবে। তবে এসব ম্যাচ দলের জন্য ভালো।’
এই জয়ের সুবাদে লিগ টেবিলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট আর্সেনালের। দুইয়ে থেকে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেস্টারের পয়েন্ট ১৭।

ফোনের ওপাশ থেকে অম্ল-মধুর অভিজ্ঞতাই শোনালেন সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম। গতকাল রাতের আগপর্যন্ত দুই নাতি ডেকলান সুলিভান ও রোনান সুলিভানের সঙ্গে দেখাই করতে পারেননি। শিকড় যে তাঁকে দিয়েই বোনা।
১৬ মিনিট আগে
কোচিং নিয়ে তাঁর আগ্রহ অনেক দিনের। খেলা ছাড়ার পর বিসিবির দরজা তাঁর জন্য একপ্রকার বন্ধ হয়ে যায়। অবশেষে বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। যেখানে তিনি কাজ করবেন অভিজ্ঞ ও উঠতি স্পিনারদের সঙ্গে।
৩০ মিনিট আগে
ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
১২ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
১৩ ঘণ্টা আগে