না ফেরার দেশে চলে গেলেন চেলসি, টটেনহাম ও কিউপিআরের হয়ে পাঁচ শরও বেশি ম্যাচ খেলা টেরি ভেনাবলস। ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন দুটি ম্যাচ।
তবে সাবেক মিডফিল্ডার হিসেবে নয়, ভেনাবলস বেশি পরিচিত কোচ হিসেবে। ১৯৯৪ ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কোচ থাকাকালীন নিজেদের মাটিতে ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভেনাবলস ছিলেন বার্সলোনার কোচ।
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে গতকাল ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভেনাবলস। এই সাবেক কোচের মৃত্যুতে তাঁর পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন অসাধারণ স্বামী এবং বাবাকে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত, তিনি দীর্ঘ অসুস্থতার পরে গতকাল শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।’
ভেনাবলসের অধীনে বার্সা লা লিগা জিতেছে। খেলেছে ইউরোপিয়ান কাপের ফাইনালে। টটেনহামকে এফএ কাপও জেতান তিনি। খেলোয়াড় হিসেবে সাবেক এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত পাঁচ শরও বেশি ম্যাচ খেলেছেন।
খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর ১৯৮০ সালে ক্রিস্টাল প্যালেসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ভেনাবলস। ইংল্যান্ড, বার্সা ছাড়াও কিউপিআর, অস্ট্রেলিয়া, লিডস ইউনাইটেডের দায়িত্ব পালন করেছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে