লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি এজেন্টে রায়ো ভায়েকানোতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান প্লেমেকার।
এই গ্রীষ্মে ব্রাজিলের সাও পাওলো ছাড়ার পর ক্লাবহীন ছিলেন রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী তারকা ভায়েকানোতে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে।
গত জুলাইয়ে কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগেজ। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
চলতি মৌসুমের লা লিগায় ৮ নম্বরে আছে ভায়েকানো। এই মৌসুমে একটি জয় ও একটি ড্র করেছে তারা। ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল ১৭ নম্বরে থেকে।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর একই পছর রিয়ালে যোগ দেন রদ্রিগেজ। ২০২০ সালে এভারটনে যোগ দেওয়ার আগে লস ব্লাঙ্কোসদের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। মাঝখানে ২০১৭-১৯ পর্যন্ত ধারে কাটান বায়ার্ন মিউনিখে।
এভারটনের সঙ্গে ২ বছরের চুক্তি করলেও ১২ মাস পর কাতারি ক্লাব আল রায়ানে যোগ দেন রদ্রিগেজ। গুডিসন পার্কে থাকতে ২৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২২ সালে গ্রীসের অলিম্পিয়াকোসে যোগ দেন এই তারকা ফুটবলার। গত বছরের নাম লেখান সাও পাওলো। রিয়ালের যোগ দেওয়ার আগে কলম্বিয়ার এনভিগাদো, আর্জেন্টিনার বেনফিল্ড, পর্তুগালের পোর্তো, ও ফ্রান্সের মোনাকোর জার্সিতেও দেখা গেছে তাঁকে। এই ‘ভবঘুরে’ তারকা আবারও ঘুরে নাম লেখালেন লা লিগায়।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে