
ফেরান তোরেসকে দলে ভেড়াতে বার্সেলোনাকে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কাতালানরা। বিশ্বকাপজয়ী ফুটবলারকে পেতে এবার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিল ফ্রান্সের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১৪ কোটি টাকা।
স্পেনের প্রথম সারির সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির এই প্রস্তাবে রাজি বার্সা। খুব শিগগিরই এই দলবদলে সবুজ সংকেত আসতে পারে। চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোরেসের সম্মতি বড় ভূমিকা রাখছে। বেশ কিছুদিন আগেই পিএসজির সঙ্গে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছেন তিনি। প্যারিসের ক্লাবটির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার প্রতিশ্রুতিতে দেওয়া হয়েছে তাঁকে।
প্রতিবেদনে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পিএসজিতে যোগ দিতে চান তোরেস। লিগ ওয়ানের ক্লাবটি আর্থিক প্রস্তাব বাড়িয়ে দেওয়ায় তাঁর সেই ইচ্ছা পূরণ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা—দাবি মার্কার।
স্পেনের বিশ্বকাপ পুনরুদ্ধারের ভূমিকা রাখায় তোরেসের বাজারমূল্য অনেক বেড়ে গেছে। গত ২০ জুলাই ফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে তাঁর করা একমাত্র গোলে ভর করেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। বিশ্বকাপ ফাইনালে দারুণ পারফরম্যান্সের পর তোরেসকে বিক্রি করতে বেশি অর্থের আশা করছিল বার্সা। এবার আশা পূরণ হচ্ছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির।
তোরেসের দলবদল বার্সার জন্য আর্থিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। তাঁকে বিক্রি করে পাওয়া অর্থ দলবদলের বাজারে নতুন খেলোয়াড় আনার কাজে বিনিয়োগ করতে চায় ক্লাবটি। অন্যদিকে তোরেসকে কিনে আক্রমণভাগে ভিন্নতা আনতে চায় দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাব পিএসজি।
বার্সার সঙ্গে তোরেসের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। ফলে চুক্তি শেষের দিকে চলে আসায় ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি পিএসজির কাছে আর্থিকভাবে তুলনামূলক সাশ্রয়ী মনে হচ্ছে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৪ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে