লম্বা সময় ধরে প্রেম করছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তাঁরা।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জর্জিনার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেখানে এই আর্জেন্টাইন মডেল জানিয়েছেন, রোনালদোর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে উন্মুখ হয়ে আছেন তিনি।
বিয়ে না করলেও রোনালদো ও জর্জিনার আলানা মার্টিনা নামের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এ ছাড়া রোনালদোর অন্য তিন সন্তানের মায়ের দায়িত্বও পালন করছেন জর্জিনা।
তবে বর্তমান সঙ্গী জর্জিনাকে ছেলের বউ হিসেবে দেখতে চান না রোনালদোর মা মারিয়া দোলোরেস আভেইরো। তাঁর দাবি, টাকার লোভে তার ছেলের সঙ্গে থাকছেন জর্জিনা।
এখনো বিয়ে না করলেও বেশ সুখেই আছেন রোনালদো-জর্জিনা। পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, রোনালদো মা দোলোরেস মনে করেন, দুজনের বিয়ে করা উচিত নয়। তাঁর দাবি, জর্জিনা মূলত রোনালদোর বিশাল অর্থকড়ির লোভে পড়েছেন। রোনালদোর মা একা নন, তাঁর ভাই-বোনদের ভাবনাও এক।
জর্জিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাশিয়ান সুন্দরী ইরিনা শায়েক, মার্কিন মডেল কিম কার্দাশিয়ানসহ আরও কয়েকজনের প্রেমে পড়েছিলেন রোনালদো।

নিয়ম করেই মিরপুর শেরেবাংলায় আজ হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় কমানো হয়েছে ওভার।
২০ মিনিট আগে
ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে গত এশিয়া কাপে কম সমালোচনা হয়নি। মাঠের খেলা ছাপিয়ে বিষয়টি হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এশিয়া কাপ শেষ হয়েছে সাত মাস আগে। লম্বা সময় পর আলোচিত হ্যান্ডশেক ইস্যুতে নতুন তথ্য দিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা।
১ ঘণ্টা আগে
ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল অ্যাঞ্জেল গাঙ্গওয়ানির। কলেজে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন নিজেই শেষ করেছেন গাঙ্গওয়ানি। আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী এই নারী ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। তবু মিরপুর শেরে বাংলায় নির্ধারিত সময় দেড়টার দিকে টস হয়েছে। তবে খেলা শুরুর ৩০ মিনিট না পেরোতেই বাগড়া দিল বেরসিক বৃষ্টি।
২ ঘণ্টা আগে