
বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে গত মাসেই ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ওই চুক্তির একটি শর্তই ছিল লম্বা সময় মেসির পরা ক্লাবের ১০ নম্বর জার্সিটি পাবেন ইয়ামাল। তখন সে চুক্তির আনুষ্ঠানিকতার কোনো ছবি প্রকাশ করা হয়নি। করা হয়নি এই কারণে যে ইয়ামালের প্রাণপ্রিয় দাদি উপস্থিত হতে পারেননি। আর ইয়ামালের চাওয়া ছিল-দাদিকে নিয়েই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি উদ্যাপন করবেন। গতকাল ছিল সেই দিন। পরিবারের সবাইকে নিয়েই এদিন নতুন চুক্তি উদ্যাপন করেন বার্সেলোনার এই ফুটবল সেনসেশন।
বার্সায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পেলেও এই জার্সির গুরুত্ব জানেন ইয়ামাল। বললেন, ‘মেসি তাঁর পথ তৈরি করেছেন, আমি আমারটি তৈরি করব।
কঠোর পরিশ্রম করব, সবকিছু উজাড় করে দেব। বার্সেলোনা সমর্থক, যাঁরা স্টেডিয়ামে এসে কিংবা বাড়িতে বসে খেলা দেখেন, তাঁদের খুশি রাখার চেষ্টা করব।’
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সিতে বার্সায় অভিষেক ইয়ামালের। এরপর কাতালান দলটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৫টি। তাঁর উচ্ছ্বসিত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা নতুন চুক্তিতে তাঁর বেতন বাড়িয়েছে। নতুন চুক্তিতে তিনি ক্লাবের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন। ভবিষ্যতে বার্সায় তিনি আরও ভালো করতে পারবেন বলে আশা করেন ইয়ামাল, ‘গতবারের চেয়েও বেশি উপভোগ করতে পারব এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব বলে আশা রাখি আমি।’
লিওনেল মেসির মতোই বার্সেলোনোর একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই তাঁর উঠে আসা। তবে তারও আগে থেকে ইয়ামাল বার্সেলোনায় খেলা ও ক্লাবের ১০ নম্বর জার্সি পরার স্বপ্ন দেখতেন। ইয়ামাল বললেন, ‘বার্সা আমার জীবন। আমি সাত বছর বয়স থেকে এখানে আছি। লা মাসিয়ার সব শিশুদেরই স্বপ্ন থাকে প্রথম দলে খেলার, আমি সেটা করছি, আর আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম বার্সায় খেলার এবং এই ১০ নম্বর জার্সি গায়ে তোলার।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৩ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৪ ঘণ্টা আগে