অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আগামী রোববার লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতেই শেষবারের মতোন কাতালান জায়ান্টদের ডাগআউটে দেখা যাবে জাভিকে।
গত জানুয়ারিতে ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার থেকে যাওয়ার অনুরোধ ফেলতে পারেননি। গত এপ্রিলে দুজনকে সংবাদ সম্মেলনে দেখা যায় বেশ হাসিমুখে। সেখানে ছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বেশ কয়েকজন কর্মকর্তাও। সে সময় জানানো হয়, জাভি যাচ্ছেন না। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
কিন্তু তার আগেই বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য রাগিয়ে দিয়েছে লাপোর্তাকে।
গত সপ্তাহে লিগে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, ‘বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।’ ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি কাতালান জায়ান্টদের বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্তের।
সে সময় বার্সা প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে ক্যাম্প ন্যুয়ে তাঁর উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
২০ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
২০ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে