অবিশ্বাস্য হার! অ্যানফিল্ডে এমনভাবে লিভারপুল বিধ্বস্ত হবে হয়তো ম্যাচের আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি। এবারের প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে বেশ সামনের দিকে অলরেডরা। আর আটালান্টা? এই মৌসুমে সিরি আয় তাদের অবস্থান ছয়ে। আর এই ক্লাবের কাছে কিনা নিজেদের মাঠে ধরাশায়ী হলো লিভারপুল!
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। বিদায়ী মৌসুমে যে কোয়াড্রপল স্বপ্নের দিকে ছুটছিলেন, সেখানে বড় ধাক্কাই খেলেন জার্মান কোচ। এমন হারের পর ক্লপের কথা, ‘দুর্ভাগ্যবশত এই ম্যাচ নিয়ে ইতিবাচক কিছুই বলতে পারছি না।’
ফিরতি লেগে অন্তত ৪-০ গোলে না জিতলে ইউরোপা লিগ থেকে বিদায় নেবে লিভারপুল। আর সেটি হলে এই ম্যাচ হয়ে থাকবে অ্যানফিল্ডে ক্লপের ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে শেষ ম্যাচ। অবশ্য দলটি লিভারপুল বলেই অগ্রিম কোনো কিছু বলা কঠিন। কারণ, পিছিয়ে পড়েও অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প তাদের চেয়ে বেশি কে লিখেছে?
সেই আশায় বুক বাঁধতে পারেন ক্লপ। ম্যাচ শেষে সে কথাই বললেন লিভারপুল কোচ, ‘সত্যিই খুব খারাপ লাগছে। আমরা খুব বাজে খেলেছি। খুবই খারাপ পারফরম্যান্স। এ কারণে আমরা হেরেছি। আটালান্টা কার্যত পার হয়ে গেছে। দ্বিতীয় লেগে আমাদের অনুধাবন করতে হবে তারা সেটি পারেনি এবং আমাদের ভিন্ন পর্যায়ের খেলতে হবে এবং আমরা আরেকটি সুযোগ পাব।’
গত রাতে লিভারপুলকে ভুগিয়েছেন একজন—জিয়ানুলুকা স্কামাক্কা। এই ইতালিয়ানের জোড়া গোলে বড় জয় পেয়েছে আটালান্টা। ৩৮ মিনিটে নিজের প্রথম গোল করেন স্কামাক্কা, দ্বিতীয় গোলটি করেন ৬০ মিনিটে। ৮৩ মিনিটে আটালান্টার তৃতীয় গোলটি করেন মারিও পাসালিচ।
প্রধান কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে যুগ্মভাবে এটিই লিভারপুলের বড় হার। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ৩-০ এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৫-২ ব্যবধানে হেরেছিল অলরেডরা। দুটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে গত রাতে জিয়ানলুকা মানচিনির একমাত্র গোলে ঘরের মাঠ সান সিরোতে ১-০ গোলে হেরেছে এসি মিলান। বেনফিকা নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। পর্তুগিজ ক্লাবটির হয়ে গোল দুটি করেছেন রাফা সিলভা ও আনহেল দি মারিয়া। বে অ্যারেনায় বেয়ার লেভারকুজেন ২-০ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে অক্ষত রেখেছে এ মৌসুমের নিজেদের জয়যাত্রা। শেষ আটের সব ম্যাচের ফিরতি লেগ হবে ১৮ এপ্রিল।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে