৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তাই তাঁদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বাধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেছে পুরো আর্জেন্টিনার নাগরিকেরা। এর মধ্যে আবার এমিলিয়ানো মার্তিনেজের এমবাপ্পেকে করা ব্যঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ফরাসি এক মন্ত্রী। তাঁর দাবি ড্রেসিংরুমে উচ্ছ্বাসের সময় এমিলিয়ানো মার্তিনেজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার ফিফার কাছে এই দাবি করেছেন।
বিশ্বকাপ জয় শেষে ড্রেসিংরুমে উচ্ছ্বাস করার সময় এক মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনার দলের সদস্যরা। এ সময়ই মার্তিনেজ এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই মন্ত্রী। ফরাসি ওই অর্থমন্ত্রী বলেন, ‘ফিফা আসলে করছেটা কি? এটা খেলাধুলা মানেই ফেয়ার প্লের অংশ। এর মানে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যারা পরাজিত তাদের প্রতি তো সম্মান দেখাতেই হবে।’
এমিলিয়ানো মার্তিনেজকে সমালোচনা করে সাবেক ফরাসি ফুটবলারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনার দীর্ঘ প্রতীক্ষিত অধরা শিরোপা জয়ের সুযোগ করে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে তাঁর বিভিন্ন উদ্যাপনের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচিত ও আলোচিত হয়েছে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে