সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেলসির। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠেই রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমাকে আটকানোর কোনো উপায়ই যেন জানা ছিল না চেলসির। এর আগে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছেও ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। আর এভাবে খেললে পরের ম্যাচগুলোতেও হারতে হবে বলে মনে করছেন চেলসি কোচ টমাস টুখেল।
স্টামফোর্ড ব্রিজে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল চেলসি। রিয়ালের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে নিজেদের ভুলও কম ছিল না। তৃতীয় গোলটির পুরোপুরি দায় নিতে হবে গোলরক্ষক মেন্দিকে। দলের এমন পারফরম্যান্সে হতাশ টুখেল বলেন, ‘এরপর মাদ্রিদে নয়, আমাদের যেতে হবে সাউদাম্পটনে। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা এভাবে খেলা চালিয়ে যাই, তবে সাউদাম্পটনের বিপক্ষেও হার। এরপর আমরা বার্নাব্যুতে গিয়েও ধাক্কা খাব।’
গত মৌসুমে দলকে শিরোপা জিতিয়েছিলেন। আর এবার মুদ্রার উল্টো পিঠ দেখছেন টুখেল। দলের খেলা নিয়ে এই জার্মান কোচ আরও বলেন, ‘এটা অনেক বড় হার। স্টামফোর্ডে আমার দেখা সবচেয়ে বাজে প্রথমার্ধ ছিল এটা। ব্যক্তিগত নৈপুণ্যে এবং দলীয়ভাবে আমরা একেবারেই ভালো খেলিনি। খেলাটা আমাদের মানের চেয়ে অনেক দূরে ছিল।’
এরপরও মানুষটার নাম টুখেল বলেই হয়তো এখনই ভরসা হারাতে চাইবে না সমর্থকেরা। গত মৌসুমে রীতিমতো ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছিলেন তিনি। এবারও নিশ্চয় তেমন কিছুর অপেক্ষায় থাকবে চেলসি ভক্তরা।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৩ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৩ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৫ ঘণ্টা আগে