লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আজ নিজেদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
মূলত মেসির মতো এক মহাতারকাকে খেলতে দিয়ে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে চায় ফিফা। আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে।
এমএলএস মৌসুমের সেরা দল হিসেবে মায়ামিকে আমন্ত্রণ জানাবে ফিফা। কদিন আগে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম শিরোপা ‘সাপোর্টার শিল্ড’ জিতেছেন মেসিরা। কোটা পদ্ধতিতে আয়োজক দেশের ক্লাবটিকে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবে ফিফা। শুধু মায়ামি নয়, কনকাকাফ অঞ্চলের চারটি দল কোটায় খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে কোন মানদণ্ডে অতিথি দলকে তারা খেলতে দেবে, সেটি এখনো স্পষ্ট করেনি ফিফা।
তবে মার্কা নিশ্চিত হয়েছে, এমএলএসের মূল চ্যাম্পিয়নের অপেক্ষায় না থেকে রেগুলার লিগ চ্যাম্পিয়ন কোটায় মায়ামিকে খেলার সুযোগ দেবে মার্কা।
আগামী ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। অংশ নেবে ছয়টি কনফেডারেশনের ৩২টি ক্লাব। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যস্ত সূচি ও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা না থাকায় অনেক ইউরোপিয়ান ক্লাব নতুনরূপে হাজির হতে যাওয়া এই বিশ্বকাপে খেলবে না। অবশ্য ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩০ দলের তালিকাও প্রকাশ করা হয়েছে।

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
৪ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
২৬ মিনিট আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
৩৮ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।
৪৪ মিনিট আগে