ইন্টার মায়ামিতে এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ব্যস্ত সূচির কারণে নিশ্বাস ফেলারই যেন সময় পাচ্ছেন না তিনি। তবু এক ম্যাচও বিশ্রাম নেননি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২২ জুলাই হয়েছিল এই ম্যাচ। এরপর আরও ৬ ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি, যার সর্বশেষ ছিল ২০ আগস্ট লিগস কাপের ফাইনাল। মেসি খেলেছেন সব ম্যাচেই। আর প্রত্যেক ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রেখেছেন।
লিগস কাপ শেষ হতে না হতেই আবারও মাঠে নামতে হবে ইন্টার মায়ামিকে। বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির বিপক্ষে খেলবে মায়ামি। ৩৩ দিনের মধ্যে মায়ামিকে খেলতে হচ্ছে ৮ ম্যাচ। শরীরের ওপর বেশ ধকল যাচ্ছে দেখেই তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কোচ জেরার্ডো টাটা মার্টিনো। তবে ফুটবলের প্রতি যে মেসির এত ভালোবাসা, তিনি তো আর বিশ্রাম নেওয়ার পাত্র নন। সাংবাদিকদের গতকাল মার্টিনো বলেন, ‘কয়েক দিন আগে আমাদের আলাপ আলোচনা হয়েছিল যে তার (মেসি) বিশ্রাম নেওয়া উচিত। যাতে সে ৩-৪ দিনে পুরো সুস্থ হতে পারে। আশা করি, তা (বিশ্রাম) বুধবার হবে না। আপনারা জানেন যে সে কতটা খেলা পাগল। তাই যতক্ষণ না সে কিছু বলছে, সে খেলবে।’
ইন্টার মায়ামিতে এসেই চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপাও জিতেছে মায়ামি। আর আন্তর্জাতিক, ক্লাব ফুটবল মিলে ৪৪ শিরোপা জিতেছেন তিনি। সবচেয়ে বেশি ৩৫ শিরোপা জিতেছেন বার্সেলোনার হয়ে। ৫টি ও ৩টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনা ও পিএসজির হয়ে। গত বছরের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার বিশ্বকাপ জেতেন মেসি।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
১০ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১২ ঘণ্টা আগে