জয়ের ধারাবাহিকতায় কীভাবে ফিরতে হয়, সেটা বার্সেলোনার ভালোই জানা। লা লিগায় গতকাল অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ জিতেছে কাতালানরা। তবু এই ম্যাচ থেকে ভুল খুঁজে বের করলেন কোচ জাভি হার্নান্দেজ। শিষ্যদের শান্ত হয়ে খেলার পরামর্শ দিলেন জাভি।
স্যান মিমিস স্টেডিয়ামে গতকাল বিলবাওয়ের বিপক্ষে অবশ্য দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা বলের দখল রেখেছিল ৭২ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর দুটি শট করে বার্সা যেখানে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন রাফিনহা। তবে বার্সার লক্ষ্য বরাবর বিলবাও শট করেছিল পাঁচটি, যার মধ্যে ইনাকি উইলিয়ামসের গোলে সমতায় ফিরেছিল বিলবাও। যদিও পরে গোলটি বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কারণে। তাছাড়া প্রতিপক্ষের বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছেন বার্সা গোলরক্ষক। এমনকি রবার্ট লেভানডফস্কি, আনসু ফাতিরা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
ম্যাচ শেষে জাভি জানিয়েছেন, ভুলের পুনরাবৃত্তি থেকে বার্সেলোনাকে বেরিয়ে আসতে হবে। বার্সা কোচ বলেন, ‘আমাদের আরও ধৈর্য ধরতে হবে। আরও শান্ত হয়ে খেলতে হবে। অন্যান্য ম্যাচের মতো একই সমস্যা এই ম্যাচে হয়েছে। যদি দ্বিতীয় গোল করতে পারতাম, তাহলে ভিন্ন কিছু হতে পারত।’
এখন পর্যন্ত লা লিগায় ২৫ ম্যাচে ২১ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৮ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৮ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে