
সময়টা ভালো যাচ্ছে না সাইফুল বারী টিটুর। নেপালে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দারুণ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করে বাংলাদেশ। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই থেকেই বাদ পড়ল তাঁরা।
আজ আফগানিস্তানের কাছে ৩-২ গোলে হেরে যায় কিশোররা। তাতে চূড়ান্তপর্বে খেলার আশাটাই শেষ হয়ে যায়। নমপেনে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এমন স্কোর শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। তালগোল পাকিয়ে ম্যাচটা হেরেই বসে।
এ দিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই সফলতার দেখা পায় বাংলাদেশ। প্রথম গোলটা উপহার দেন মিঠু চৌধুরী। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৯ তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় আফগানিস্তান। দূরপাল্লার শটে গোল করেন তাদের ইয়াসির শাফি। তবে বাংলাদেশও হাল ছাড়েনি। বিরতির আগে আবার লিড নিতে মরিয়া হয়ে আক্রমণ চালায় তাঁরা। যোগ করা মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেয় মোর্শেদ আলী।
বিরতি থেকে ফিরে একেবারে খেই হারিয়ে বসে বাংলাদেশ। ৬৪তম মিনিটে আফগানিস্তান ২-২ সমতা ফেরায়। বাঁ প্রান্ত দিয়ে নাওয়াদ মাহবুবি দারুণভাবে বল নিয়ে ঢুকে যে কাট ব্যাকটি করে সেটি প্রথমে ফিরিয়েছিল বাংলাদেশের গোলকিপার আলিফ হোসেন। ফিরতি বলে বাংলাদেশের তিন ডিফেন্ডারের মাঝখানে দিয়ে জালে পাঠায় বদলি নামা মোহাম্মদ মিলাদ নূরি। ৭০তম মিনিটে আরাশ আহমাদি গোল করলে ম্যাচে এগিয়ে যায় আফগানিস্তান। বাকি সময় অনেক চেস্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
যদিও বাছাই পরীক্ষার শুরুর দিকটা একেবারে মন্দ হয়নি। গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করলেও ফিলিপাইন এবং ম্যাকাওয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে