ঢাকা: চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব নাটক বোধ হয় জমে ছিল কাল শেষ রাউন্ডের জন্য। শেষ মুহূর্তের নাটকে কপাল পুড়েছে লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও তাই চাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লিভারপুলও খেলবে ইউরোপ সেরাদের মঞ্চে।
পুরো মৌসুম দুর্দান্ত খেলেও ইউরোপ সেরাদের লড়াইয়ে ছিটকে গেছে লেস্টার সিটি। শেষটা যে রাঙাতে পারেনি ফক্সেসরা। টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে যায় তারা। স্পার্সদের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যারেথ বেল। আর লেস্টারের হারে কপাল খুলেছে চেলসির।
অথচ এই লেস্টার সিটিই কদিন আগেই চেলসিকে হারিয়ে জিতেছিল এফএ কাপ। টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে পারলে সেটি ব্রেন্ডন রজার্সের দলের জন্য অন্যরকম এক গল্প হতে পারত। রূপকথার বদলে মৌসুম শেষে ফক্সেসদের কপালে জুটল শুধুই আক্ষেপ! নইলে কি আর ম্যাচে দুবার এগিয়ে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়!
এ দিকে লিভারপুলেরও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে। তাদের সামনে সহজ সমীকরণ ছিল, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ। সাদিও মানের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তিনে থাকতে পেরেই স্বস্তির নিশ্বাস ক্লপের দলের।
প্রিমিয়ার লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার। সিটিজেনরা তবুও ছাড় দেয়নি এভারটনকে। গুনে গুনে পাঁচবার এভারটনের জালে বল জড়িয়েছে আগুয়েরো–ফোর্ডেনরা। রাতের আরেক ম্যাচে লিগ রানার্স আপ ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে উলভসকে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। জিতেও ২৬ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলা হচ্ছে না গানারদের। লেস্টারের বিপক্ষে টটেনহামের জয়ে টেবিলের সাতে থাকায় কপাল পুড়েছে আর্সেনালের। মৌসুম শেষে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান আটে। টেবিলের পাঁচ, ছয়ে থাকা লেস্টার, ওয়েস্ট হাম খেলবে ইউরোপা লিগে। আর সাতে থাকা স্পার্সরা খেলবে ইউরোপিয়ান কনফারেন্স লিগ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে