
এটা আমি কী করলাম—জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব হয়তো এটা ভেবেই এখন কপাল চাপড়াচ্ছেন। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে আজ যেখানে অস্ট্রিয়ার সঙ্গে দাপট দেখিয়ে খেলছিল জর্ডান, সেখানে আত্মঘাতী গোলটাই এগিয়ে দিয়েছে অস্ট্রিয়া। আর শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে ৩-১ গোলে জিতেছে ইউরোপের এই দল।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আজকের সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার জয়ে। কানসাস সিটি স্টেডিয়ামে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আকাশী-নীলরা। মেসিদের ম্যাচ শেষের এক ঘণ্টার মধ্যে সানফ্রান্সিসকোতে মুখোমুখি হয়েছে অস্ট্রিয়া-জর্ডান। ৩-১ গোলের সহজ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া।
ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়ার রক্ষণদুর্গে বারবার হানা দিতে থাকেন জর্ডানের ফুটবলাররা। ২ মিনিটে জর্ডান ডিফেন্ডার এহসান হাদ্দাদ ডান পায়ে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৯ মিনিটে দলটির ফরোয়ার্ড মুসা আল-তামারি ফের গোলের চেষ্টা করেন। তবে তাঁর শট প্রতিহত করেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। ১১ মিনিটে এরপর প্রতি আক্রমণে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা গোলের চেষ্টা করেও সফল হননি।
১৭ মিনিটে জর্ডান ফরোয়ার্ড ওদাই আল-ফাখুরি অস্ট্রিয়ার লক্ষ্য বরাবর শট নিলেও তা প্রতিহত করেছেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। আক্রমণ-প্রতি আক্রমণে প্রথম গোল করে অস্ট্রিয়া। ২১ মিনিটে জাভার শ্লাগারের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোমানো শ্মিড। জর্ডান এরপর সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করলেও অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার বারবার তা ফিরিয়ে দিয়েছেন। আর প্রথমার্ধের শেষের দিকে এসে মুসা আল তামারি একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধ ১-০ গোলে পিছিয়ে থাকা জর্ডান দ্রুতই সমতায় ফিরেছে। ৫০ মিনিটে সমতাসূচক গোল করেন জর্ডান ফরোয়ার্ড আলী ওলওয়ান। ম্যাচে ফেরার ২৬ মিনিট পর নিজেদের ভুলে পিছিয়ে গেছে মধ্যপ্রাচ্যের এই দল। ৭৬ মিনিটে আত্মঘাতী গোলে অস্ট্রিয়াকে এগিয়ে দেন জর্ডান ডিফেন্ডার ইয়াজান-আল আরব।
এগিয়ে যাওয়ার পর গোল করতে আরও মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হলে জর্ডানের জালে বারবার বল জড়ানোর চেষ্টা করেন অস্ট্রিয়ার ফুটবলার। তবে জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা প্রতিহত করেছেন। একেবারে শেষ মুহূর্তে এসে জর্ডান ডিফেন্ডার সালেম ওবায়েদ পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল করে বসেন। পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়েছেন অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা গোল ব্যবধানের হিসেবেই সবার ওপরে। কারণ, দুইয়ে থাকা অস্ট্রিয়ারও পয়েন্ট তিন। হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জর্ডান, আলজেরিয়া অবস্থান করছে তিন ও চার নম্বরে।

বাবা হারানোর শোকে এখনো মুহ্যমান লিওনেল মেসি। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসি। চার দিন পর হোর্হেকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
১ ঘণ্টা আগে
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
৩ ঘণ্টা আগে