
বিশ্বকাপে পরিচিত মুখ হলেও সুইজারল্যান্ডের কাছে নকআউট পর্ব অভিশাপেরই আরেক নাম। গ্রুপ পর্ব পেরোনোর পরই বেশির ভাগ সময় খেই হারিয়ে ফেলে ইউরোপের এই দল। অবশেষে আজ তারা পেরোল নকআউট পর্বের বাধা।
সুইজারল্যান্ড ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ বিশ্বকাপে শেষ আটে উঠেছিল সুইসরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সুইজারল্যান্ডের পথচলা এরপর কখনো শেষ ষোলোতে, কখনোবা গ্রুপ পর্বেই থেমে গেছে। ভ্যাঙ্কুভারে আজ বাংলাদেশ সময় অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সুইসদের ৮৮ বছরের অভিশাপ কাটল। কারণ, ১৯৫৪ বিশ্বকাপে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলেও সেটা আসলে নকআউট পর্ব ছিল না।
ম্যাচ শুরুর পর দ্রুতই আলজেরিয়ার বিপক্ষে লিড নেয় সুইজারল্যান্ড। ১০ মিনিটে জোহান মানজাম্বির অ্যাসিস্টে গোল করেন ব্রিল এমবলো। গোলটা এমবলোর হলেও কৃতিত্ব দিতে হবে মানজাম্বিকেই। দ্রুত গতিতে আলজেরিয়ার রক্ষণদুর্গ ভেদ করে মানজাম্বি পাস বাড়িয়ে দেন এমবলোকে। বাকি কাজটুকু সারেন এমবলো।
ব্যবধান বাড়াতে এরপর মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। ৩২ মিনিটে সুইস ফরোয়ার্ড রুবেন ভারগেস আলজেরিয়ার রক্ষণদুর্গে ঢুকে ক্রস করেছিলেন। তবে আলজেরিয়ান ডিফেন্ডার রায়ান আইত-নুরি সহজেই তা ক্লিয়ার করেন। ৩৭ মিনিটে ডেনিস জাকারিয়া গোলের সুযোগ পেয়েছিলেন। ৭ বছর পর আন্তর্জাতিক ফুটবলে করতে পারতেন গোল। তবে ভারগেসের ফ্রি-কিক থেকে হেড দিয়েও গোল করতে পারেননি জাকারিয়া। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডান এনদয়ে। ব্যবধান কমানোর সুযোগ অবশ্য পেয়েছিল আলজেরিয়া। ডিফেন্ডার রফিক বেলগালি পাস দেন রিয়াদ মাহরেজকে। তবে মাহরেজ সুইস দুর্গ পেরোতে পারেননি।
২ গোল করার পর সুইজারল্যান্ড মুহুর্মুহু আক্রমণ করতে থাকে আলজেরিয়ার রক্ষণদুর্গে। তবে ফিনিশিং দুর্বলতায় পারেননি। বিশেষ করে জাকারিয়ার সঙ্গে কী যেন হচ্ছিল আজ। ৮১ মিনিটে গ্রানিত জাকার সঙ্গে পাস আদান-প্রদান করেন জাকারিয়া। এরপর এমবলো বল রিসিভ করে ফাবিয়ান রিডারকে দিয়েছিলেন। তবে রিডার সোজা আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে বল তুলে দেন।
সুইজারল্যান্ড দল অপেক্ষায় ছিল কখন শেষ বাঁশি বাজবে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রেফারি শেষ বাঁশি বাজানোর পর সুইজারল্যান্ড ডাগআউটে তখন হাসি। বিপরীত চিত্র আলজেরিয়ার। হতাশায় তাঁদের কয়েকজনকে ভ্যাঙ্কুভারের সবুজ ঘাসে শুয়ে থাকতে দেখা গেছে। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে আফ্রিকান দলটির বিদায়ঘণ্টা বেজে গেল শেষ বত্রিশেই।

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
১৩ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
১৬ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে