
বায়ার্ন মিউনিখে এসে গোলমেশিন হয়ে উঠেছেন হ্যারি কেইন। নিয়মিত গোল করে গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে মাত্র ১৩ মিনিটে করেছেন হ্যাটট্রিক। তাঁর ঝোড়ো গতির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আর বি লাইপজিগকে।
২০২৪-২৫ মৌসুমে ৩৪তম বুন্দেসলিগার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এবার দলটি নেমেছে শিরোপা ধরে রাখার মিশনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! কেইনের ১৩ মিনিটের হ্যাটট্রিকে বায়ার্নের কাছে ৬-০ গোলে হেরেছে লাইপজিগ। কেইন ছাড়া বায়ার্নের অপর গোলগুলো করেছেন তাঁর দুই সতীর্থ মাইকেল ওলিস ও লুইস দিয়াজ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ২৭ মিনিটে ওলিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এই যে গোলের শুরু বায়ার্নের, এরপর তাদের থামাতে পারেনি লাইপজিগ। ৩২ মিনিটে সার্জিও ন্যাবরির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন দিয়াজ। ওলিস নিজের দ্বিতীয় গোল করেন ৪২ মিনিটে। প্রথমার্ধ বায়ার্ন শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধে গোলশূন্য থাকা কেইন জ্বলে উঠেছেন দ্বিতীয়ার্ধে। লাইপজিগের বিপক্ষে নিজের প্রথম গোল তিনি পেয়েছেন ৬৪ মিনিটে। দিয়াজের অ্যাসিস্টে ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন কেইন। ৭১ মিনিটে ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল লাইপজিগের কাছে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে গোলটি বাতিল করা হয়। ৭৪ মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করেন। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারকে এবারও অ্যাসিস্ট করেন দিয়াজ। ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।
কেইন, ওলিস, দিয়াজ—বায়ার্ন মিউনিখের গত রাতে যে তিন ফুটবলার মিলে ৬ গোল করেছেন, তাঁরা সবশেষ তিনটি দলবদলে প্রিমিয়ার লিগ থেকে বায়ার্নে যোগ দিয়েছেন। যাঁদের মধ্যে কেইন ২০২৩ সালে টটেনহাম থেকে বায়ার্নে এসেছেন। বায়ার্নে আসার পর গত রাতে ক্লাবটির হয়ে নবম হ্যাটট্রিক করেছেন। জার্মান ক্লাবটির জার্সিতে কেইন এখন পর্যন্ত ৯৮ ম্যাচ খেলেছেন। ৮৯ গোলের পাশাপাশি ২৬ গোলে অ্যাসিস্ট করেছেন। গত রাতে বায়ার্ন-লাইপজিগ ম্যাচ দিয়েই শুরু হয়েছে ২০২৫-২৬ মৌসুমের বুন্দেসলিগায়। আজ মাঠে নামবে গত মৌসুমের বুন্দেসলিগার রানার্সআপ বায়ার লেভারকুসেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে লেভারকুসেন-হফেনহেইম ম্যাচ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে