মাঠের খেলায় বিন্দুমাত্র ছাড় দেন না পেপ গার্দিওলা। নিয়ম শৃঙ্খলার কারণেই ফুটবলে কড়া শিক্ষক হিসেবে পরিচিত স্প্যানিশ কোচ। তবে মাঠের বাইরে বেশ আমুদে লোক তিনি। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার তার পরিচয়ও দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ।
এবার আরেকবার রসিকতার পরিচয় দিলেন গার্দিওলা। গতকাল গাড়ি পার্কিং নিয়ে মজা করেছেন তিনি। ম্যানচেস্টারের এক ট্রাফিক প্রহরী তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে বিনিময়ে টাকা চেয়েছেন সাবেক বার্সেলোনা কোচ। পরে এই ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ম্যানচেস্টারের একটি ছোট রাস্তায় ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিং করেছিলেন গার্দিওলা। কাজ শেষে গাড়ির কাছে ফিরে আসলে ট্রাফিক প্রহরী তাঁর সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু ছবি তোলার জন্য অর্থ দাবি করেন স্প্যানিশ কোচ। মজার ছলে তিনি বলেছেন, ‘তুমি ছবি তুলতে চাও? তবে এর জন্য তোমাকে টাকা দিতে হবে।’
গার্দিওলার এমন কথা শোনার পর ট্রাফিক প্রহরী হাসতে থাকেন। দুজনের কথোপকথনের সময় সাদা টি–শার্ট পরিহিত আরেক ব্যক্তিকেও হাসতে দেখা যায়। কথোপকথন শেষে গাড়িতে রাখা পার্কিং টিকিট নিয়ে বিদায় নেন গার্দিওলা।
সাধারণত ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিংয়ের কোনো নিয়ম নেই। রাখতে হলে অর্থ পরিশোধ করতে হয়। সর্বোচ্চ ৩ ঘণ্টা পর্যন্ত গাড়ি পার্কিং করা যায়। ম্যানচেস্টার সিটির কোচও গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটটি নিয়েছিলেন। যখন টিকিট সংগ্রহ করে বিদায় নেবেন ঠিক তখনই মজার ছলে প্রহরীর কাছে ছবি তোলার টাকা দাবি করেন ৫২ বছর বয়সী কোচ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪৪ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে