
বাজতে শুরু করেছে ঘরোয়া ফুটবলের দামামা। গতকাল বাফুফে ভবনে হয়ে গেল ফেডারেশন কাপের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা অনুযায়ী ১০ দলকে ভাগ করা হয়েছে পাঁচটি পটে। প্রতি পট থেকে তোলা প্রথম দলের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। মোহামেডান ও আবাহনী এক পটে থাকায় গতবারের একই গ্রুপে পড়ার সুযোগ হয়নি।
‘বি’ গ্রুপে বসুন্ধরা-মোহামেডান ছাড়াও রয়েছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দুই দলকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল উঠবে ফাইনালে। দুই রানার্সআপ খেলবে এলিমিনেটর রাউন্ডে। তাদের মধ্যকার জয়ী দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়া দলের বিপক্ষে।
ড্রয়ের পর সাংবাদিকদের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালে ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে।’
এদিকে গত মৌসুমে লিগের সেরা খেলোয়াড় সুলেমান দিয়াবাতে, সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেং, সেরা গোলরক্ষক মিতুল মারমা ও সেরা কোচ মোহামেডানের আলফাজ আহমেদকে পুরস্কৃত করা হয়েছে। ফেয়ারপ্লে ট্রফি পেয়েছে পুলিশ এফসি। চ্যাম্পিয়নশিপ লিগের সেরা খেলোয়াড় হয়েছেন পিডব্লিউডি স্পোর্টসের মিনহাজুল করিম স্বাধীন।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
১ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৪ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৫ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৬ ঘণ্টা আগে