আনসু ফাতি হয়তো আগে থেকেই জানতেন, উসমান দেম্বেলে পিএসজিতে চলে যাচ্ছেন। নয়তো আজ সকালে লাস ভেগাসের এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে ওভাবে ছুটে যাবেন কেন ডাগআউটে দাঁড়িয়ে থাকা ফরাসি উইঙ্গারের কাছে! কাতালান জায়ান্টদের জার্সিতে এটাই কী তবে শেষ উদ্যাপন দুজনের?
সেই রহস্যের উন্মোচন হতে বেশিক্ষণ লাগল না। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, পিএসজিতে যোগ দিচ্ছেন দেম্বেলে। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন যুক্তরাষ্ট্র সফরে। সেই সফরে গিয়েছেন দেম্বেলেও। তবে স্বদেশি ক্লাব পিএসজিতে যাওয়ার গুঞ্জনের মধ্যে তাঁকে দেখা যায়নি মিলানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ছিলেন না স্কোয়াডেও।
কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল, দেম্বেলে ক্যাম্প ন্যু ছাড়ছেন। এ প্রসঙ্গে জাভি আজ বলেছেন, ‘সে (দেম্বেলে) জানিয়েছে, সে এই প্রস্তাব পেয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে চলে যাওয়ার। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
২৬ বছর বয়সী শিষ্যকে মিলানের বিপক্ষে স্কোয়াডে না রাখার প্রসঙ্গে জাভি আরও বলেছেন, ‘আমি তাকে বিষয়টি স্পষ্ট করেছি। সেও সরাসরি বলেছে, প্যারিস সেন্ট জার্মেই থেকে প্রস্তাব পেয়েছে। তারা তাকে সেখানে ডেকেছে এবং এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। যার কারণে আজ সে খেলেনি।’
বার্সাতে আসার পর কয়েক মৌসুম নিজের ছায়া হলে ছিলেন দেম্বেলে। তবে জাভির অধীনে নিজেকে ফিরে পেতে শুরু করেন ফরাসি ফরোয়ার্ড। তবে শিষ্যের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছেন বার্সা কোচ, ‘এটা আমাকে আহত করেছে কারণ, আমরা তার প্রতি খুবই যত্ন নেওয়া শুরু করেছিলাম এখানে। যাতে সে আনন্দে থাকে এবং ম্যাচে ধারাবাহিকভাবে ভিন্নতা গড়ে দেয়।’
২০১৭ সালে ১৩৫ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সায় যোগ দেন দেম্বেলে। তবে চোটের কারণে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। কাতালান জায়ান্টদের হয়ে করেছেন ১৮৫ ম্যাচে ৪০ গোল।
গত বছর বার্সেলোনার সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেন দেম্বেলে। তার সুফলও পায় ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমে লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্ট দেম্বেলের। তবে গত মৌসুমে বার্সার লিগ পুনরুদ্ধার অভিযানের মাঝপথে চোটে পড়েন তিনি। গত ডিসেম্বরে কাতারে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালের স্কোয়াডে ছিলেন দেম্বেলে।
তবে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে নিজের পুরোনো চেহারার কথা মনে করিয়ে দিচ্ছিলেন ফরাসি তারকা। গত শনিবার যুক্তরাষ্ট্রের ডালাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ৩-০ গোলের জয়ের ম্যাচে গোলও করেন দেম্বেলে।
গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। গত ১১ মৌসুমের মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৪ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে