
ডি বক্সের কাছাকাছি গিয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষকে বোকা বানিয়ে গোল। বল জালে জড়ানোর পর দুই হাত ওপরে তুলে উদযাপন। লিওনেল মেসির কথা তাহলে মনে পড়ে গেল আপনাদের? মনে পড়াটাই স্বাভাবিক। কিন্তু আজকের গল্পকার মেসি নন। দুর্দান্ত গোলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে মনে করিয়ে দিলেন নিকো পাজ।
আর্জেন্টিনা দল থেকে এক মাস আগে অবসর নেওয়া মেসি আজ বলিভিয়ার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলেননি। কিন্তু যে আর্জেন্টিনার হয়ে তিনি গত ২১ বছরে মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত এনে দিয়েছেন, তাঁকে কি অত সহজে ভোলা যায়! ভোলেনি লিওনেল স্কালোনির দল। আরও স্পষ্ট করে বললে ভুলতে দেননি পাজ। মারিও কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার চার গোলের মধ্যে দুটিতেই অবদান রেখেছেন।
বলিভিয়ার বিপক্ষে আজ মাত্র ২৯ মিনিটেই মেসিকে মনে করিয়ে দিলেন পাজ। এজেকিয়েল পালাসিওসের রক্ষণচেরা পাস রিসিভ করে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেছেন পাস। শুধু কি গোল! সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন পাজ। ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
পাজের মেসি হয়ে ওঠার দিনে আজ বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মারিও কেম্পেস স্টেডিয়ামে ১৯ মিনিটে প্রথম গোল করেন লাওতারো মার্তিনেস। তাঁকে অ্যাসিস্ট করেন আলেক্সিস মাক আলিস্তার। ৮৬ মিনিটে দলের চতুর্থ গোল করেন হোসে মানুয়েল লোপেস।
মেসি পরবর্তী আর্জেন্টিনা যুগে দুর্দান্ত শুরুর পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফেসবুকে এখন খুশির বন্যা। যার মধ্যে পাজের গোলের মুহূর্ত, তাঁর উদযাপন নিয়ে চারটি পোস্ট করেছে এএফএ। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যানভাসে তুলির আঁচড়। কতটা দুর্দান্ত নিকো।’ আর্জেন্টিনার জার্সিতে আজ নিজের দ্বিতীয় গোল করেছেন পাজ। আন্তর্জাতিক ফুটবলে ১২ ম্যাচ খেলে তাঁর অ্যাসিস্টও দুটি। ভবিষ্যতের মেসি হয়ে ওঠার ইঙ্গিতই হয়তো দিয়ে রেখেছেন পাজ। বাকিটা সময় বলে দেবে।
৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

রেকর্ডের বরপুত্র উপাধি অনেক আগেই পেয়েছেন লিওনেল মেসি। একের পর এক গোলে রেকর্ড বই তছনছ করা, শিরোপা জয়ী মেসি সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন। এবার তিনি হয়ে গেলেন ডক্টর।
৩ মিনিট আগে
জাকার্তার আবহাওয়া আর মাঠ এখন আর একেবারেই অচেনা নয় বাংলাদেশের। ফিফা আসিয়ান কাপে দুটি ম্যাচ খেলে বুং কার্নো স্টেডিয়ামের সঙ্গে মানিয়ে নিয়েছে দল। কিন্তু শেষ ম্যাচেই বড় চ্যালেঞ্জের সামনে টমাস ডুলির দল। প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।
২৫ মিনিট আগে
টানা বৃষ্টির কবলে পড়লেও বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালটা হয়েছে ঝকঝকে রোদেই। তবু ম্যাচটা পুরোপুরি টি-টোয়েন্টি ছিল না। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে নবম ওভার পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল। তবে মোস্তাফিজুর রহমান এক ওভারে ২৩ রান দিয়ে ম্যাচটা একরকম পাকিস্তানকে উপহার দিয়ে আসেন। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৬
২ ঘণ্টা আগে
ভারতের সামনে লক্ষ্যটা ছিল পাহাড়সম। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর তাই খোদ ভারতের ভক্তরাও আশা ছেড়ে দিয়েছিল প্রায়। কিন্তু উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে পাহাড়সম লক্ষ্যটাকেও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকেরা। রেকর্ড গড়ে জয় তুলে নিল ভারত।
১৩ ঘণ্টা আগে