লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের।
এ বছরের মে মাসেই ক্রুস জানিয়েছেন, ২০২৪ ইউরো দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় গত রাতে জার্মানি-স্পেন ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ক্যামেরার লেন্সও বারবার খুঁজে বেরাচ্ছিল ক্রুসকে। কারণ হারলে যেমন জার্মানির বিদায়, তেমনি ক্রুসেরও ইতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের। ম্যাচের ফল বলবে স্পেন ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝবেন জার্মানি কতটা প্রাণপণে লড়াই করেছে। জার্মানরা যে খেলেছে ক্রুসের জন্যই। স্পেনের রক্ষণভাগ বারবার কাঁপিয়ে দিচ্ছিল স্বাগতিকেরা। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন যে সুপারম্যানের চেয়েও ছিলেন বেশি কিছু। এমনকি ভাগ্যও কথা বলেনি জার্মানির পক্ষে।
৯০ মিনিটে স্পেন-জার্মানি ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ১১৯ মিনিটে অলমোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। স্পেন সমতায় ফেরার পর ১২০ মিনিটের সময়ই গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। সুপার সাব হিসেবে পরিচিত নিকোলাস ফুলক্রুগের হেড ঠিকমতো হলেই সমতায় ফিরত জার্মানি। পরের অংশ আরও রোমাঞ্চকর হয়ে ম্যাচটা জার্মানির পক্ষে যেতে পারত। তবে ভাগ্য সহায় না থাকলে কী আর করার। জার্মানির হারে নিশ্চিত হয়ে গেছে ক্রুসের বিদায়।
ম্যাচ শেষে গ্যালারিতে জার্মান ভক্ত-সমর্থকদের চেহারায় হতাশার ছাপ দেখা গেছে। ক্রুসকে সান্ত্বনা দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। জার্মান মিডফিল্ডার যে কতটা দৃঢ়চেতা, সেটা বোঝা গেছে ম্যাচ শেষেই। শুধু জার্সি দিয়ে মুখ ঢেকেছেন এবং চোখের জল অনেক কষ্টে ধরে রেখেছেন। ক্রুসের সঙ্গে আলিঙ্গন করেছেন জার্মান কোচ হুলিয়ান নাগলসম্যান, টমাস মুলারসহ অনেকেই। ক্রুস শুধু হাততালি দিয়েছেন।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৩৪ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়। ৬টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটি জিতেছেন রিয়াল মাদ্রিদে। বায়ার্ন মিউনিখের জার্সিতে একবার জিতেছেন উয়েফার এই টুর্নামেন্ট। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮৬৮ ম্যাচ খেলে করেছেন ৯০ গোল। যার মধ্যে জার্মানির জার্সিতে করেছেন ১১৪ ম্যাচে করেছেন ১৪ গোল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে