ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে জল যেন এখন বেশ পরিচিত ছবি। শেষ ষোলোর ম্যাচের পর গত রাতে কেঁদেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কান্না শেষ আট থেকে ছিটকে যাওয়ার দুঃখে।
হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ ৯০ মিনিটে শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। অতিরিক্ত ৩০ মিনিট সময়েও কোনো দল গোল করতে পারেনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে গোল দিয়ে শুরু করেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। ফ্রান্স ৫ গোলের ৫টিতেই লক্ষ্যভেদ করেছে। তবে হোয়াও ফেলিক্সের গোল মিসেই মূলত সর্বনাশ হয়েছে পর্তুগালের। বিদায়ের পর অঝোরে কাঁদতে থাকেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না কোচ রবার্তো মার্তিনেজ। ইউরোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবলেও রোনালদো ইতি টেনেছেন কি না—এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে এসেছে মার্তিনেজের কাছে। পর্তুগালের কোচ বলেন, ‘ম্যাচ শেষে এ ব্যাপারে বলাটা আগেভাগেই হয়ে যায়। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
রোনালদোর সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল খেলছেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডার হারের পর রোনালদোকে জড়িয়ে ধরে কেঁদেছেন। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে দীর্ঘদিনের সতীর্থ পেপে টিভি স্টেশন ক্যানাল ইলেভেনকে পেপে বলেছেন, ‘আমি এটা সরাসরি বলব না। তবে আমাদের খুব খারাপ লাগছে। অনেকে যা-ই ভেবে থাকুন না কেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে।’
১ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল মিস করেছিলেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ডিয়োগো কস্তার বীরত্বে শেষ ষোলোর বাধা পেরিয়েছিল পর্তুগাল। জয়ের পরও পেনাল্টি মিস নিয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। সেদিনই পর্তুগিজ ফরোয়ার্ড জানিয়েছিলেন, ইউরোতে এখানেই তাঁর শেষ।
ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪—পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচে করেছেন ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
১২ মিনিট আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৩ ঘণ্টা আগে