Ajker Patrika

তবু কাবরেরা থাকতে চান বাংলাদেশে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২: ২৬
তবু কাবরেরা থাকতে চান বাংলাদেশে
হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে আর এক মাস। ছবি: বাফুফে

বাফুফের সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাফুফে যদি তাঁর সঙ্গে আর চুক্তি না বাড়ায়, তাহলে বলা যায় কাবরেরার অধীনে শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত লড়েও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষটা বাংলাদেশ করেছে হার দিয়ে।

কাবরেরার কৌশলে বরাবরই অনেক খুঁত, ভুল ধরা পড়ে। ২০২২ সালের শুরুতে বাংলাদেশে এসে গত চার বছরে বলার মতো তেমন বড় কোনো সাফল্য উপহার দিতে পারেননি কাবরেরা। তবু চুক্তি বৃদ্ধির আশা করছেন স্প্যানিশ কোচ। সিঙ্গাপুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘দেখা যাক কী হয়, এখনো এক মাস বাকি আছে। তবে আমার পরামর্শ হলো কাজ চালিয়ে যাওয়া। কে দায়িত্বে আছে সেটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলকে একটি সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা। আমি মনে করি, উন্নতিটা দৃশ্যমান। আমার অধীনে যা অভাব ছিল তা হলো সম্ভবত আরও কিছু ইতিবাচক ফল।’

কাবরেরা আরও যোগ করেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি মনে করি মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়েরা এখন জানে কীভাবে খেলার গতি (টেম্পো) নিয়ন্ত্রণ করতে হয়। আমরা এখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত