
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সেই সংশয় যে এখন পুরোপুরি কেটে গেছে, সেটি বলার উপায় নাই। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেই ইরান।
আজ তুরস্কে কোস্টারিকার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইরান। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ফিফা সভাপতি। বিরতির ফাঁকে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। সেখানেই প্রসঙ্গক্রমে আত্মবিশ্বাস নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ইরান বিশ্বকাপে খেলবে...আর এ জন্যই আমরা এখানে এসেছি। আমরা খুবই খুশি যে তারা বেশ শক্তিশালী একটা দল।’
ইরান যে ‘শক্তিশালী’ দল, মাঠে সেটা এদিন অবশ্য হাড়ে হাড়ে টের পেয়েছে লাতিন আমেরিকার দল কোস্টারিকা। প্রতিপক্ষের জালে গুনে গুনে পাঁচ গোল দিয়েছে ইরান। জোড়া গোল করেছেন মেহেদি তারেমি।
এক মাসের বেশি সময় ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ইরান। সামরিক ও বেসামরিক স্থাপনায় লাগামহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তাতে দলটির বিশ্বকাপ খেলা সত্যিই অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। এই কঠিন সময়ে ইরান ফুটবল দলের পাশে এসে দাঁড়ায় তুরস্ক। ইরানের প্রতিবেশী এই দেশ ইরানের ফুটবল দলকে নিজ দেশে নিয়ে গেছে।
দক্ষিণ তুরস্কে থেকে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছে ইরান। খেলোয়াড়দের মনোযোগ যাতে ফুটবল থেকে সরে না যায়, সে জন্য ইরান দলটির অবস্থানকারী হোটেলে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। তবে ইরানি ফুটবলারদের মনোযোগ যে ফুটবলেই আছে, সেটা কোস্টারিকাকে বড় ব্যবধানে হারিয়ে তার প্রমাণ দিয়েছে তারা।

রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
৩০ মিনিট আগে
বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রাতে মুখোমুখি হবে করাচি কিংস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এর আগে ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের পিন্ডিজ হেরে গেছে পেশোয়ার জালমির কাছে। এদিকে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দুই ম্যাচ হবে আজ রাতে। এক নজ
৩ ঘণ্টা আগে