লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। দুটো দলই আজ বিশ্বকাপ মিশন শুরু করবে। আর এই ম্যাচের আগে ড্রোন দিয়ে নজরদারির বিষয়টি চাউর হয়ে যায়। তবে এই ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ।
ব্রাজিল ড্রোন দিয়ে নাকি সার্বিয়ার অনুশীলন নজরদারি করছে-এই গুঞ্জন আচমকা ডালপালা মেলে। স্টোজকোভিচের মতে, এটা মিথ্যা কথা। ড্রোন দিয়ে তাদের (সার্বিয়া) অনুশীলনের ব্যাপারে কিছু জানা যাবে না বলে তিনি জানিয়েছেন। সার্বিয়ার কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি না যে তারা (ব্রাজিল) আমাদের ওপর নজরদাড়ি করছে। কেন তারা আমাদের ওপর নজরদারি করবে? এটা ভুয়া কথা। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, আমার মনে হয় না তারা কিছু পাবে।’
এবছরে ব্রাজিল এখনো পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ এবং ৮ টিতেই অপরাজিত। জিতেছে ৭ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সার্বিয়া অপরাজিত না থাকলেও তারা দারুণ খেলছে। ৯ ম্যাচ খেলে সার্বিয়া জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। স্টোজকোভিচ মনে করেন, দুই দলের লড়াইটা বেশ দারুণ হবে। সার্বিয়ার কোচ বলেন ‘ব্রাজিল আমার দেখা অন্যতম সেরা দল। তাদের সোনালি প্রজন্মের অনেক খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিল, সার্বিয়া-দুই দলেরই পরের ম্যাচ দুটো সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ২৮ নভেম্বর সার্বিয়া খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আর ২ ডিসেম্বর সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে