Ajker Patrika

ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণের শাস্তি পেলেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণের শাস্তি পেলেন আর্জেন্টাইন ফুটবলার
ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ছবি: এএফপি

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ নিয়ে আলোচনা কম হয়নি। চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচ তো ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিলই। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও প্রতিবাদ জানিয়েছিলেন। এবার অভিযুক্ত জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে শাস্তি দিয়েছে উয়েফা।

ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রেসতিয়ান্নি। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় পরের ম্যাচে সাময়িক নিষিদ্ধ করেছি।’ ফলে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামতে পারছেন না তিনি। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা।

লিসবনের লুজ স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্‌যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্‌বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছিলেন প্রেস্তিয়ান্নি।

ভিনিকে যে বর্ণবাদী গালি দিয়েছেন, তাতে প্রেসতিয়ান্নির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে বেনফিকা ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি আরও বড় শাস্তি পেতে পারেন বলে জানিয়েছে উয়েফা। বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত