ফ্রেঞ্চ কাপে গতকাল শাতোরুকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বড় ব্যবধানে জিতলেও জয়টা সহজে পায়নি পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে তাঁরা হালকাভাবে নিয়েছিলেন।
গাস্তন পেতিত স্টেডিয়ামে গতকাল শাতোরুর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৩৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। শাতোরুর হয়ে সমতাসূচক গোলটি করেন নাতানিয়েল এনতোলা। দীর্ঘক্ষণ ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষের দিকে জোড়া গোলে জয় নিশ্চিত করে পিএসজি। ৭৮ মিনিটে গোল করেন কার্লোস সোলার এবং ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে হুয়ান বার্নাত গোল করেন। গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াতেই জেতা কঠিন হয়েছে। পিএসজি কোচ বলেন, ‘আমরা কি মনে করেছিলাম সবকিছু সহজে হয়ে যাবে? সম্ভবত তাই।’
গতকাল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-—এই তিন তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। এই ‘ত্রয়ী’র অনুপস্থিতিতে তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে বলে মনে করেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। তারা খুব গুরুত্বসহকারে ম্যাচ খেলেছিল। অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি একটা দুর্দান্ত ম্যাচ আশা করেছিলাম। দেখা যাক অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে (বুধবার) কে সুস্থ হয়ে ওঠে।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে