
ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করল বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতিতে ইন্দোনেশিয়া এগিয়ে ৬–১ গোলে। হ্যাটট্রিক করেন মিচেল লি বাকের।
ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। রোমেনি ওলের কাটব্যাক থেকে মিচেল লি বাকেরের শটে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।
২০ মিনিটে আবারও লি বাকেরের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে রোমেনি ওলের শট প্রথম দফায় ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। রিবাউন্ডে রাগনার ওরাতমাংগোনের শটও প্রতিহত করেন শ্রাবণ। পরে জটলার মধ্য থেকে ব্যাকহিলে বল জালে পাঠান লি বাকের।
৩২ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে ৩–০ করেন রিজকি রিধো।
এরপর ৩৬ মিনিটে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ। সোহেল রানা সিনিয়রের লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন শুকি ইতোফুসা। তাঁর ভাসানো বলে মাথা ছুঁইয়ে ইন্দোনেশিয়ার জালে বল পাঠান শাহরিয়ার ইমন। চলমান টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম গোল।
কিন্তু গোলের আনন্দ বেশিক্ষণ টেকেনি। পরের মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন লি বাকের। ৪২ মিনিটে জাস্টিন হুবনারের লংপাস থেকে দারুণ হেডে নিজের চতুর্থ গোলও করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে হুবনারও নাম লেখান গোলের খাতায়। ফলে বিরতিতে ৬–১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়েন হামজারা।

ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯–২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৫ মিনিট আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
৪৪ মিনিট আগে
মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের কাভান সুলিভান।
১ ঘণ্টা আগে
প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
৩ ঘণ্টা আগে