
মেয়েদের ফুটবল র্যাঙ্কিংয়ে গত আগস্টে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে হয়েছিল ফিফার শিরোনামও। চার মাসের ব্যবধানে এবার অবনতি হলো পিটার বাটলারের দলের। আজ ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ১০৪ থেকে আফঈদা-ঋতুপর্ণাদের অবস্থান এখন ১১২।
অবশ্য এই অবনমন অনুমিতই ছিল। অক্টোবর ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই পেয়েছে হারের স্বাদ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ৩-০ ও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৫-১ ব্যবধানে।
নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দল আজারবাইজানের বিপক্ষে ভালো ফুটবল খেললেও এড়াতে পারেনি ২-১ গোলের হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।
মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে রাধা যাদবের দল।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে গত বছর এশিয়া কাপে যে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, কোনোবারই হ্যান্ডশেক করেননি ক্রিকেটাররা। আজ যখন কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখনো আলোচনায় ‘হ্যান্ডশেক ইস্যু’। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রাণপণে লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে উড়ে গিয়েছিল স্টুয়ার্ট লয়ের দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের কাছে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নেমেছিল নেপাল। তবে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইসিসির কোনো ইভেন্ট—খেলাটা যে শুধু ২২ গজে চলে, তা নয়। সামাজিক মাধ্যমেও সমান্তরালে চলতে থাকে নানা রকমের ‘খেলা’। ভালো পারফরম্যান্স হলে ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি অফফর্মে থাকলে তাঁদের নিয়ে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে