
ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য। সেক্ষেত্রে সহায়তা করেন আর্জেন্টিনার বর্তমান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
কাতার বিশ্বকাপের ৭ মাস পর ২০২৩ সালে কলকাতায় আসেন মার্তিনেজ। ঢাকায়ও সফর করেছিলেন তিনি। একই বছর আমন্ত্রণ পেয়ে কলকাতায় পা রাখেন রোনালদিনহো। দুজনকে আনার পেছনে মূল কারিগর শতদ্রু। সফর শেষে তাঁদের মেসিকে আনার ব্যাপারে সহায়তা করতে বলেন তিনি। তাঁরাও ভারত নিয়ে ভালো ধারণা দিয়েছেন মেসিকে।
ভারতীয় এক সংবাদমাধ্যমে শতদ্রু বলেন, ‘ফুটবল জগতটা ছোট বৃত্তে ঘেরা। যখন আমি মার্তিনেজ ও রোনালদিনহোকে কলকাতায় আনি, তখন তাদের বলেছিলাম, “আমি মেসিকে আনার চেষ্টা করছি এবং তোমাদের রিভিউ (পর্যালোচনা) গুরুত্বপূর্ণ। তোমরা যদি তাকে ভালো রিভিউ দাও তাহলে সেটা কাজে লাগবে। ” তারা মেসিকে খুবই ভালো রিভিউ দিয়েছে। আমি সুষ্ঠুভাবে পরিকল্পনার কাজটা শেষ করতে পেরেছি।’
মার্তিনেজ-রোনালদিনহোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেসির। বার্সেলোনায় কিংবদন্তি হয়ে ওঠার পথে শুরুর দিকে তাঁকে অনেক সহায়তা করেন রোনালদিনহো। আর মার্তিনেজ তো জাতীয় দলের সতীর্থই। শতদ্রু অবশ্য চেয়েছিলেন মেসিকে গত বছর আনতে। সেজন্য মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেন তিনি। শতদ্রুর পরিকল্পনা হোর্হের পছন্দ হলেও ২০২৪ সালে মেসির ভারত সফর সম্ভব না বলে জানিয়ে দেন। তবে এক-দুই বছর পর সেটা সম্ভব হবে।
১২ ডিসেম্বর কলকাতায় পা রাখার কথা মেসির। পরের দিন নিজের একটি ভাস্কর্য উন্মোচন করবেন তিনি। এরপর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরে অংশ নেবেন কয়েকটি কনসার্টে। ১৫ ডিসেম্বর মায়ামির ফ্লাইট ধরবেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে—বিষয়টি চূড়ান্ত হয়েছে দিন দুয়েক আগেই। এবার জানা গেল, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) অতিরিক্ত টিকিটের চাহিদার কারণেই এই সিদ্ধান্ত
১২ মিনিট আগে
স্বাগতিক হওয়ায় বাংলাদেশের হয়ে কে সংবাদ সম্মেলনে আসেন, সেদিকেই বেশি নজর ছিল সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকদের অপেক্ষা বাড়িয়ে সবার আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মোহাম্মদ আব্বাস। ৫ মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পিছিয়ে থাকায় ভাগ্যকে দায়ী করেছেন এই পেসার।
১ ঘণ্টা আগে
ফুটবল লিগের বাইলজের ২৭.১ ধারায়, একজন বিদেশি খেলোয়াড়কে শুধু মাত্র বিদেশি খেলোয়াড় দিয়েই বদলি করা যাবে। মাঠে থাকতে পারবেন তিন বিদেশি খেলোয়াড়। পুলিশের আপত্তি ছিল, গত সপ্তাহেই তাদের বিপক্ষে স্থানীয় খেলোয়াড়কে বদলি করে বিদেশি ফুটবলার নামায় পিডব্লিউডি। তাহলে পুলিশ কেন পারবে না। সেই উত্তরের জবাব দিতেই সম
২ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম দিন মাঠে গড়াল ৮৫ ওভার। লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম যখন মাঠ ছাড়ছিলেন, ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে ফেলেছে স্বাগতিকরা। স্কোরবোর্ডের এই চিত্রই বলছে, প্রথম দিনটা নিজেদের রঙে রাঙিয়েছে বাংলাদেশ। এর কৃতিত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিলেন মুমিনুল হক।
৩ ঘণ্টা আগে