
মেজর লিগ সকারে (এমএলএস) সর্বশেষ ম্যাচে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, সেই ম্যাচে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন লিওনেল মেসি ও প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো। তবে গণমাধ্যমের এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
চেজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৮০ ও ৮৭ মিনিটে দুই গোল হজম করে হেরে যায় মায়ামি। প্রথমে পিছিয়ে পড়ার পর টমাস আভিলেস ও লুইস সুয়ারেজের কল্যাণে ম্যাচে ফেরে ফ্লোরিডার ক্লাবটি। আট গোলের ম্যাচে উত্তপ্ত বাক্যবিনিময় করেন মেসি ও মাসচেরানো। এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। বিষয়টি আর্জেন্টিনার গণমাধ্যমে সাড়া ফেলে। ভক্তরা ধরেই নেন, ফাটল ধরেছে দুই সাবেক সতীর্থের সম্পর্কে। যদিও মাসচেরানোর দাবি, ম্যাচের পরিস্থিতির কারণে মেসির সঙ্গে সেটা ছিল তাঁর কৌশলগত আলোচনা।
মাসচেরানো বলেন, ‘মেসির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। গণমাধ্যমে খবর হয়েছে, সে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে; যা সত্যিই অর্থহীন। এর কোনো ভিত্তি নেই।’
আলোচিত ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা শিকাগোর লো ব্লকের কথা বলছিলাম। যদি ম্যাচটি দেখে থাকেন, প্রথম দুটি গোলের পর তারা খুব লো ব্লক খেলেছিল। তাতে করে মাঝমাঠে খেলার জন্য খুব কম জায়গা ছিল। মূল সমস্যাটাই ছিল স্পেস নিয়ে। তারা খুব ভালোভাবে পিছিয়ে পড়েছিল। এ জন্য লাইনের ফাঁকায় বল বাড়ানো অসম্ভব হয়ে পড়ে। ম্যাচের সময় আমি এটা বুঝতে পারি। এটা নিয়ে ড্রেসিংরুমে আলোচনাও করেছি।’

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।
৪ মিনিট আগে
খেলোয়াড় দলবদলে ইউরোপীয় ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে নিয়মিতই। আজ এক ফুটবলারকে মোটা অঙ্কের টাকায় কিনলেও সেই রেকর্ড যে দীর্ঘস্থায়ী হয়, ব্যাপারটা তা নয়। এইতো মাত্র এক মাসের ব্যবধানেই চেলসি ইংল্যান্ডের তারকা ফুটবলারকে প্রায় ২ হাজার কোটি টাকায় কিনে গড়ল নতুন রেকর্ড।
৩২ মিনিট আগে
মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের এক রাতে কানেকটিকাটের নিভৃত কুঁড়েঘরে বসে ১৪ বছরের এক কিশোর ল্যাপটপে দেখছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার সেই সোনালি মুহূর্ত। আনন্দে চিৎকার করতে করতে সেদিন লেকের চারপাশে চক্কর দিয়েছিল ছেলেটি। ১৬ বছর পর নিউজার্সির সবুজ গালিচা পেরিয়ে সেই রদ্রি নিজে বিশ্বসেরার ট্রফি হাতে তুলে নিয়ে লিখলেন ইতিহাস। ২০১০
২ ঘণ্টা আগে