
ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে আজ সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হলেও জিততে পারেনি বাংলাদেশ।
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে যাওয়ায় সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। সিলেটে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জ্যোতির নেমেছিল হোয়াইটওয়াশ এড়াতে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৩ রানে হেরেছে স্বাগতিকেরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে।
বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে বিকেল চারটায় খেলা শুরু হয়েছে। আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামানো হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগে ব্যাটিং পেয়ে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি ২১ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। চতুর্থ ওভারের তৃতীয় বলে দুলানিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন সুলতানা খাতুন। শুরুতে যে ঝড়ের ইঙ্গিত দিয়েছিল, সেটা আর ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৯ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে থেমে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন আতাপাত্তু। ২৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের সুলতানা খাতুন ২ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে থেমে যায়। দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ২০ বলে ৩০ রানের জুটি ছাড়া বলার কিছু ছিল না স্বাগতিকদের ইনিংসে। মোস্তারির ১৫ বলে ২১ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার আতাপাত্তু, সুগন্ধিকা কুমারি নিয়েছেন দুটি করে উইকেট।
ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন আতাপাত্তু। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৪১ রানের পাশাপাশি ২ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৫ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৩৮.৩৩ ও ১২২.৩৪। পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি শুধু রাজশাহীতে প্রথম ওয়ানডে জয়। তারপর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুটি সিরিজই খুইয়েছে স্বাগতিকেরা।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৯ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
১০ ঘণ্টা আগে