বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা।
এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে।
ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার।
২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের?
লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে