উয়েফা নেশনস লিগের ফাইনাল গতকাল স্পেন ক্রোয়েশিয়ার কাছে ছিল দুই রকম ‘প্রথমের’ গল্প। দুটো দলই সমানে সমানে লড়াই করছিল। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হেসেছে স্পেন। ভবিষ্যতে আরও শিরোপা জয়ের আশা করছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে।
শুরু থেকেই দুই দল আক্রমণ, পাল্টা আক্রমণে খেলেছে। গোল করার আপ্রাণ চেষ্টা করেছে দুই দল। ক্রোয়েশিয়া বল দখলে রেখেছিল ৪৫ শতাংশ ও স্পেনের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৫টি। অন্যদিকে ৫৫ শতাংশ বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট ছিল ৩টি। তবে রক্ষণভাগ ও গোলরক্ষকদের দুর্দান্ত কিছু সেইভে ১২০ মিনিটেও গোলমুখ খুলতে পারেনি কেউই। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দুটো দলই নিজেদের প্রথম তিন গোলের তিনটিই দিতে পেরেছে। চতুর্থ শটে এসে স্পেন ধারাবাহিকতা রক্ষা করতে পারলেও পারেনি ক্রোয়েশিয়া। পাঁচ নম্বর শটে স্পেন ব্যর্থ হলে এই সুযোগ কাজে লাগিয়ে ক্রোয়েশিয়া ৪-৪ সমতা করে নেয়। এরপরে ক্রোয়েশিয়ার ব্রুনো পেটকোভিচ গোল করতে ব্যর্থ হয়েছেন। আর দানি কারভাহালের গোলে নেশনস লিগের প্রথম শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে স্পেন।
নেশনস লিগের প্রথম শিরোপা তো বটেই, গত ১১ বছরে এবারই প্রথম শিরোপা জিতল স্পেন। সর্বশেষ ২০১২ ইউরো জিতেছিল স্প্যানিশরা। এই জয়ে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন স্পেন কোচ লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই প্রজন্মকে আমি বেশ ভালোভাবে চিনি। এই জয় অনেক বেশি আত্মবিশ্বাস ও সাহস জোগাবে। জিতলে অবশ্যই গৌরব বাড়ে এবং ভবিষ্যতে আরও অনেক জয়ের আশা করছি।’
অন্যদিকে রানার্সআপ হয়ে বড় কোনো শিরোপা জয়ের আক্ষেপ দীর্ঘায়িত হলো ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপে হয়েছে রানার্সআপ আর কাতারে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সর্বশেষ বিশ্বকাপে তৃতীয় হয়েছে ক্রোয়াটরা। কাছাকাছি গিয়েও শিরোপা না জেতার আক্ষেপ ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের, ‘এমন ফাইনালের পর আমাদের এতে খুবই খারাপ লাগছে। শিরোপা না জেতায় আমরা দুঃখিত।’

রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
২৬ মিনিট আগে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়
১ ঘণ্টা আগে
২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। টেস্ট খেলতে এবারও নিজেদের কোনো বিখ্যাত ভেন্যুতে নয়, অস্ট্রেলিয়া বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে ডারউন ও ম্যাকের মতো তুলনামূলক কম পরিচিত মাঠে। যে মাঠেই খেলা হোক; নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছেই
২ ঘণ্টা আগে
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। তখন থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার তাঁর কারামুক্তির ইঙ্গিত পাওয়া গেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে।
১৪ ঘণ্টা আগে